Job News: কেন্দ্রীয় সংস্থা BECIL-এ চাকরির সুযোগ, লাগবে এই ডিগ্রি

BECIL Recruitment 2026: কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (BECIL) চাকরির সুযোগ। বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

Advertisement
কেন্দ্রীয় সংস্থা BECIL-এ চাকরির সুযোগ, লাগবে এই ডিগ্রি সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা।
হাইলাইটস
  • কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ।
  • ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (BECIL) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নেওয়া হবে।

কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (BECIL) চাকরির সুযোগ। বেঙ্গালুরুর অফিসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসে প্রায় ৫৬ হাজার টাকা বেতন পাবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি চাকরির খোঁজে থাকা চাকরিপ্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে জ়ুলজি, ফিশারিজ় বা মেরিন বায়োলজি নিয়ে পড়াশোনা করা এবং অভিজ্ঞ প্রার্থীদের জন্য এই নিয়োগে ভাল সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে কাজের প্রয়োজন এবং পারফরম্যান্সের ভিত্তিতে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫৫ হাজার ৯৩২ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য একাধিক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে। আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে জ়ুলজি, ফিশারিজ় অথবা মেরিন বায়োলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।

বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে সংস্থা। আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন কি না, তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে উল্লেখ রয়েছে।

কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রথমে BECIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Career’ বিভাগে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে আবেদনপত্রের সঙ্গে।

BECIL-এর অফিসিয়াল ওয়েবসাইট:
BECIL Official Website

সংস্থা জানিয়েছে, আবেদন জমা দেওয়ার শেষ দিন ১ জুন ২০২৬। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং প্রয়োজনীয় নথির তালিকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।   

Advertisement

POST A COMMENT
Advertisement