তিন বছরে হাতে আসবে ৫০ হাজার টাকারাজ্য বাজেটে অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবার থেকে সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় ছাত্রীদের ৫০,০০০ টাকা দেবে সরকার। ঘোষণা করা হয়েছিল বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে। মূলত, উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করে রাজ্য সরকার। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ছাত্রীদের প্রথম বর্ষের অর্থ আগামী জানুয়ারি মাসে দেওয়া হবে।
ভগিনী নিবেদিতা প্রকল্প চালু রাজ্যে
অবিবাহিত কলেজ ছাত্রীদের জন্য মাথাপিছু মোট ৫০ হাজার টাকা আর্থিক সুবিধাযুক্ত ভগিনী নিবেদিতা প্রকল্প চালু করল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষাবর্ষে নির্দিষ্ট পরিমাণ অর্থ দওয়া হবে সংশ্লিষ্টদের। তাতে প্রথম এবং দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা করে দেওয়া হবে এবং তৃতীয় বর্ষে দেওয়া হবে ১৬ হাজার টাকা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, প্রথম বর্ষের অর্থ আগামী জানুয়ারি মাসে দেওয়া হবে।
তিন বছরে মোট ৫০,০০০ টাকা দেওয়া হবে
উচ্চশিক্ষায় অবিবাহিত মেয়েদের আর্থিক সাহায্য দিতে নতুন ভগিনী নিবেদিতা স্কিম চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে তিন বছরে মোট₹৫০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সোমবার, ৫ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই প্রকল্প ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। কারণ, রাজ্যের মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে কন্যাশ্রী প্রকল্পের পর এটিকে নতুন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ভগিনী নিবেদিতা স্কিমে তিন বছরের জন্য ধাপে ধাপে ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম বছরে ১৭,০০০ টাকা , দ্বিতীয় বছরেও ১৭,০০০ টাকা এবং তৃতীয় বছরে ১৬,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ তিন বছরে মোট আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে ৫০,০০০ টাকা ।
টাকা কবে থেকে মিলবে?
এই প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া অবিবাহিত মেয়েদের আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে প্রকল্পের সম্পূর্ণ গাইডলাইন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য যোগ্যতার শর্ত নিয়ে এখনও বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশ্যে আসেনি। সরকারি ঘোষণার ভিত্তিতে, নতুন প্রকল্পটি জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে । অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের পরবর্তী পর্যায়ে সুবিধাভোগীরা এই আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে ঠিক কোন তারিখ থেকে আবেদন শুরু হবে, অনলাইনে না অফলাইনে আবেদন করতে হবে এবং কোন দফতর এই প্রকল্পের দায়িত্বে থাকবে—এই বিষয়গুলির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এরজন্য সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।
টাকা পাওয়ার প্রধান শর্ত
উচ্চশিক্ষায় পড়াশোনা করা অবিবাহিত মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রকল্পটি ঘোষণা করা হয়েছে । কিন্তু বয়সসীমা, পারিবারিক আয়ের সীমা, কোন কোন কোর্সের ছাত্রীরা আবেদন করতে পারবেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী নিয়ম হবে—এসব বিষয়ে এখনও সম্পূর্ণ সরকারি নির্দেশিকা সামনে আসেনি। ফলে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়া অসম্পূর্ণ eligibility list দেখে আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করাই নিরাপদ। তবে এই স্কিমের টাকা পেতে ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
কীভাবে ঢুকবে এই ৫০ হাজার টাকা?
সরকারের ঘোষণায় বলা হয়েছে, কলেজে ভর্তি হওয়ার পর তিনটি ধাপে এই টাকা দেওয়া হবে। প্রথম বর্ষের পড়াশোনা শেষ হলে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষের শেষে আরও ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষ শেষ হলে ১৬ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ তিন বছরে সব মিলিয়ে আর্থিক সহায়তার পরিমাণ দাঁড়াবে ৫০ হাজার টাকা।