কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে BHU।BHU Recruitment 2026: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে BHU। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উদ্ভিদবিদ্যা বিভাগের অধীনে তিন বছরের একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আর্থিক সহায়তায় এই প্রকল্প চলছে। মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বোটানি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, লাইফ সায়েন্স অথবা বায়োসায়েন্স বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও আরও কিছু প্রয়োজনীয় যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেই কারণে আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভাল করে অবশ্যই পড়ে নিন।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক খুলতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মেনে আবেদনপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আগামী ১২ জুন পর্যন্ত আবেদন করা যাবে। যোগ্যতা, প্রয়োজনীয় নথি, বাছাই প্রক্রিয়া-সহ সমস্ত তথ্য বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। গবেষণার কাজে আগ্রহী প্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ।