Birbhum Job News: বীরভূমে জেলা স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ, ৫৩টি শূন্যপদে আবেদন শুরু

বীরভূম জেলায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে মোট ৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
বীরভূমে জেলা স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ, ৫৩টি শূন্যপদে আবেদন শুরুজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে মোট ৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • বীরভূম জেলায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ।
  • জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে মোট ৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বীরভূম জেলায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে মোট ৫৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রশাসনিক বিভাগে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কোন কোন পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন এবং শেষ দিন কবে; সব বিস্তারিত তথ্যই থাকছে এই প্রতিবেদনে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট তিনটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে আয়ুষ চিকিৎসক, মাল্টি পারপাস ওয়ার্কার এবং যোগ প্রশিক্ষক পদে নিয়োগ করা হবে। আয়ুষ বিভাগের অধীনে তিনজন আয়ুষ চিকিৎসক নেওয়া হবে। এই পদে নির্বাচিত হলে মাসিক বেতন হবে ৪০ হাজার টাকা। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে। কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে।

এ ছাড়াও মাল্টি পারপাস ওয়ার্কার বা কর্মী পদে মোট দু’জনকে নিয়োগ করা হবে। এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন পাবেন। বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৪০ বছর। এই পদগুলিও সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক।

সবচেয়ে বেশি নিয়োগ হবে যোগ প্রশিক্ষক পদে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জন পুরুষ ও ২৭ জন মহিলা যোগ প্রশিক্ষক নেওয়া হবে। অর্থাৎ মোট ৪৮ জন যোগ প্রশিক্ষক নিয়োগ করা হবে। পুরুষ যোগ প্রশিক্ষকদের ক্ষেত্রে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। অন্য দিকে, মহিলা যোগ প্রশিক্ষকরা প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা করে। বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শর্ত জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুঁটিয়ে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বার আসা যাক আবেদন প্রক্রিয়ায়। আগ্রহী প্রার্থীদের প্রথমে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং তার পর ‘রিক্রুটমেন্ট’ বিভাগে ক্লিক করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Advertisement

আবেদন করার সময় প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। রেজিস্ট্রেশন এবং আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ১২ ফেব্রুয়ারি। এই তারিখের পর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি, প্রয়োজনীয় নথি, শিক্ষাগত যোগ্যতা কিংবা নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি নিয়মিত নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছভাবে অনলাইনের মাধ্যমেই সম্পন্ন হবে।

সব মিলিয়ে, বীরভূম জেলায় সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার এই সুযোগ অনেক চাকরিপ্রার্থীর কাছেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শেষ তারিখের আগে আবেদন সম্পূর্ণ করাই এখন মূল লক্ষ্য।

POST A COMMENT
Advertisement