BSNL Recruitment High Paid Jobs: BSNL-এ মোটা বেতনে নিয়োগ, এ রাজ্যেই চাকরির সুযোগ; কারা আবেদনের যোগ্য

BSNL Recruitment High Paid Jobs: এখানে চাকরি পেলে প্রথম দুই বছর প্রবেশন পিরিয়ড হিসেবে কাজ করতে হবে এবং তারপর স্থায়ীভাবে নিয়োগ করা হবে। স্থায়ী চাকরি হওয়ার পর মোটা অঙ্কের মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় সরকারি ভাতা ও আকর্ষণীয় সুযোগ সুবিধাও মিলবে। এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীরা দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলতে পারেন।

Advertisement
BSNL-এ মোটা বেতনে নিয়োগ, এ রাজ্যেই চাকরির সুযোগ; কারা আবেদনের যোগ্য BSNL Recruitment High Paid Jobs: BSNL-এ মোটা বেতনে নিয়োগ, এ রাজ্যেই চাকরির সুযোগ; কারা আবেদনের যোগ্য

BSNL Recruitment High Paid Jobs: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করার এক সুবর্ণ সুযোগ নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। সম্প্রতি এই সরকারি টেলিকম সংস্থার তরফে জুনিয়র টেলিকম অফিসার বা জেটিও পদে কর্মী নিয়োগের জন্য একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশজুড়ে বিএসএনএলের মোট ২১টি সার্কেলে যোগ্য প্রার্থীদের এই পদে স্থায়ীভাবে নিয়োগ করা হবে যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলে অত্যন্ত আকর্ষণীয় শূন্যপদ রয়েছে।

এখানে চাকরি পেলে প্রথম দুই বছর প্রবেশন পিরিয়ড হিসেবে কাজ করতে হবে এবং তারপর স্থায়ীভাবে নিয়োগ করা হবে। স্থায়ী চাকরি হওয়ার পর মোটা অঙ্কের মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য কেন্দ্রীয় সরকারি ভাতা ও আকর্ষণীয় সুযোগ সুবিধাও মিলবে। এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীরা দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, রেডিও, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি অথবা ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিই বা বিটেক অথবা সমমানের ডিগ্রি পাস হতে হবে। এর পাশাপাশি যারা এমএসসি ইলেকট্রনিক্স বা এমএসসি কম্পিউটার সায়েন্স পাস করেছেন অথবা যাদের সংশ্লিষ্ট বিষয়ে এমটেক ডিগ্রি রয়েছে তারাও এই পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবেন।

বয়সসীমা
আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। যেমন ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, এসসি ও এসটি প্রার্থীরা ৫ বছর, পিডব্লিউবিডি আনরিজার্ভড বা ইডব্লিউএস প্রার্থীরা ১০ বছর এবং বিএসএনএল কর্মীরা ৫ বছরের ছাড় পাবেন। এই পদে চূড়ান্তভাবে নির্বাচিত জুনিয়র টেলিকম অফিসারদের আইডিএ পে স্কেল ই ওয়ান অনুযায়ী ১৬,৪০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা মূল বেতন দেওয়া হবে এবং এর সাথে যুক্ত হবে অন্যান্য সমস্ত সরকারি ভাতা।

Advertisement

আবেদনের পদ্ধতি
বিএসএনএলের এই পদের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে সংস্থার অফিশিয়াল এক্সাম পোর্টাল ডট এক্সটার্নাল এক্সাম ডট বিএসএনএল ডট কো ডট ইন ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ড্রপ ডাউন মেনু থেকে নিজেদের পছন্দের সার্কেল সিলেক্ট করে পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, ফটো আইডি প্রুফ এবং কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি
সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য ২,০০০ টাকা এবং এসসি, এসটি ও পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য ১,০০০ টাকা ধার্য করা হয়েছে যা অনলাইনে জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। আগামী ৪ জুন ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা চলবে ৩ জুলাই ২০২৬ সকাল ১০টা পর্যন্ত এবং আবেদনপত্র সংশোধনের জন্য ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে।

কী থাকবে পরীক্ষায়
এই পদের নিয়োগ প্রক্রিয়া মূলত একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা বা সিবিটির মাধ্যমে সম্পন্ন হবে যা আগামী আগস্ট ২০২৬ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় মোট ১২০টি প্রশ্ন থাকবে যার মোট নম্বর ৪৮০ এবং সময় দেওয়া হবে ৩ ঘণ্টা। পরীক্ষাটি তিনটি সেকশনে বিভক্ত থাকবে যার মধ্যে সেকশন ওয়ানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম ওয়ানের ৫০টি প্রশ্নে ২০০ নম্বর, সেকশন টুতে ইঞ্জিনিয়ারিং স্ট্রিম টুর ৫০টি প্রশ্নে ২০০ নম্বর এবং সেকশন থ্রিতে জেনারেল অ্যাবিলিটি টেস্টের ২০টি প্রশ্নে ৮০ নম্বর থাকবে।

কীভাবে নম্বর দেওয়া হবে?
প্রতিটি সঠিক উত্তরের জন্য ৪ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় পাস করার জন্য জেনারেল এবং ওবিসি সিএল প্রার্থীদের প্রতিটি সেকশনে আলাদাভাবে ৪০ শতাংশ এবং মোট ৫০ শতাংশ নম্বর পেতে হবে অন্যদিকে এসসি, এসটি, ওবিসি এনসিএল, পিডব্লিউবিডি ও ইডব্লিউএস প্রার্থীদের প্রতিটি সেকশনে ৩৫ শতাংশ এবং সর্বমোট ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।

 

POST A COMMENT
Advertisement