BSNL recruitment 2026: ৫০,৫০০ টাকা পর্যন্ত মাইনে, Apply করার সময় বাড়াল BSNL

BSNL recruitment 2026: ভারত সঞ্চার নিগম লিমিটেডে চাকরির সুযোগ। আবেদন করার সময় বাড়াল Bharat Sanchar Nigam Limited (BSNL)। সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে ১২০টি শূন্যপদ। টেলিকম অপারেশনস ও ফিন্যান্স বিভাগে নিয়োগ করা হবে।

Advertisement
চাকরির খবর: ৫০,৫০০ টাকা পর্যন্ত মাইনে, Apply করার সময় বাড়াল BSNLইঞ্জিনিয়ারিং ও ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের জন্য এই নিয়োগ গুরুত্বপূর্ণ।
হাইলাইটস
  • ভারত সঞ্চার নিগম লিমিটেডে চাকরির সুযোগ।
  • আবেদন করার সময় বাড়াল Bharat Sanchar Nigam Limited (BSNL)।
  • সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে ১২০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

BSNL recruitment 2026: ভারত সঞ্চার নিগম লিমিটেডে চাকরির সুযোগ। আবেদন করার সময় বাড়াল Bharat Sanchar Nigam Limited (BSNL)। সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে ১২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। টেলিকম অপারেশনস ও ফিন্যান্স বিভাগে নিয়োগ করা হবে। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই সংস্থার তরফে আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে এবার ফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে। ফলে যারা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের জন্য এই নিয়োগ গুরুত্বপূর্ণ।

নোটিফিকেশন অনুযায়ী, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে মোট শূন্যপদ ১২০টি। সিলেকশন হলে প্রতি মাসে ২৪,৯০০ টাকা থেকে ৫০,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। টেলিকম অপারেশনস বিভাগে আবেদন করতে হলে প্রার্থীর কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা প্রয়োজন। অন্যদিকে, ফিন্যান্স বিভাগে আবেদন করার জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) যোগ্যতা থাকা আবশ্যিক।

বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যেতে পারে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন করতে হলে প্রথমে বিএসএনএল-এর নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’-এ গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

বর্ধিত সময় অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল। তাই দেরি না করে দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আবেদন জমা পড়ার পর প্রার্থীদের নথি যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে।

Advertisement

এই নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয় সরকারি চাকরির একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি একটি বড় ব্রেক হতে পারে।  

POST A COMMENT
Advertisement