CBSE 10th Result 2026 আজই প্রকাশিত হতে পারে, কীভাবে দেখবেন মার্কশিট, রইল Download পদ্ধতি

রেজাল্ট লাইভ হওয়ার পর ছাত্রছাত্রীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in, cbse.gov.in অথবা results.cbse.nic.in-এ গিয়ে নিজেদের স্কোর দেখতে পাবে।

Advertisement
CBSE 10th Result 2026 আজই প্রকাশিত হতে পারে, কীভাবে দেখবেন মার্কশিট, রইল Download পদ্ধতি CBSE 10th Result 2026
হাইলাইটস
  • ডিজিলকারের বিশেষ বার্তা
  • ফলাফল দেখার পদ্ধতি
  • এবারের পরীক্ষার বিশেষত্ব

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE 10th Result 2026) ২০২৬ সালের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশের একদম চূড়ান্ত মুহূর্ত উপস্থিত। আজ শিক্ষা মন্ত্রক এবং ডিজিলকার (DigiLocker)-এর সাম্প্রতিক আপডেট ইঙ্গিত দিচ্ছে, আজ অর্থাত্‍ ১৫ এপ্রিল দুপুরের মধ্যেই বহু প্রতীক্ষিত এই ফল ঘোষণা হতে পারে। প্রায় ২৬ লক্ষ ছাত্রছাত্রীর ভাগ্য আজ নির্ধারিত হতে চলেছে আজ।

ডিজিলকারের বিশেষ বার্তা

সাধারণত CBSE রেজাল্ট প্রকাশের আগে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখে। তবে এবার ডিজিলকার এবং উমঙ্গ (UMANG) অ্যাপের সক্রিয়তা জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ডিজিলকার তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘Class X Results Coming Soon’—এই বার্তাটি পোস্ট করেছে। অভিজ্ঞ মহলের মতে, বোর্ড যখন ডেটা সার্ভারে আপলোড করার প্রক্রিয়া শেষ করে, তখনই এই ধরনের ‘অ্যালার্ট’ দেওয়া হয়। তাই পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন তাদের ডিজিলকার অ্যাকাউন্ট এখনই অ্যাক্টিভেট করে রাখে।

ফলাফল দেখার পদ্ধতি

রেজাল্ট লাইভ হওয়ার পর ছাত্রছাত্রীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in, cbse.gov.in অথবা results.cbse.nic.in-এ গিয়ে নিজেদের স্কোর দেখতে পাবে। এর জন্য তাদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি প্রস্তুত রাখতে হবে। সার্ভারে অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইট অনেক সময় ধীর গতিতে কাজ করে, তাই বিকল্প হিসেবে ডিজিলকার অ্যাপ বা এসএমএস-এর মাধ্যমেও ফল জানার ব্যবস্থা থাকছে।

এবারের পরীক্ষার বিশেষত্ব

২০২৬ সালের এই ফলাফল বেশ কিছু কারণে বিশেষ। বোর্ড এবার দুই পর্যায়ে (Phase-1 & Phase-2) পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা চালু করেছে, আজ মূলত প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হতে চলেছে। এছাড়া, গত কয়েক বছরের প্রথা মেনে এবারও সিবিএসই কোনও ‘টপার লিস্ট’ বা মেধাতালিকা প্রকাশ করবে না। ছাত্রছাত্রীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা এবং পরীক্ষার চাপ কমাতেই বোর্ডের এই ইতিবাচক সিদ্ধান্ত। পাশ করার জন্য প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘CBSE 10th Result’। রেজাল্ট আসার ঠিক আগের মুহূর্তের যে টানটান উত্তেজনা, তা এখন সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিবিএসই স্কুলগুলোতেও দৃশ্যমান। যদিও বোর্ডের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের কোনও ঘোষণা করা হয়নি, তবে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে লাইভ হওয়ার জোরালো সম্ভাবনা।

Advertisement

POST A COMMENT
Advertisement