CBSE 12th Result 2026 Out: CBSE দ্বাদশের রেজাল্ট আউট , পাসের হার ৮৫.২০%, এভাবে ডাউনলোড করুন মার্কশিট

CBSE 12th Result 2026 Out: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করেছে। ছাত্রছাত্রীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in, এবং DigiLocker ও UMANG-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে গিয়ে তাদের স্কোরকার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবে। রেজাল্ট দেখার জন্য ছাত্রছাত্রীদের তাদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি দিতে হবে।

Advertisement
CBSE দ্বাদশের রেজাল্ট আউট , পাসের হার ৮৫.২০%, এভাবে ডাউনলোড করুন মার্কশিটপ্রকাশিত CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) আজ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ করেছে। ফল প্রকাশের পর, পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – cbse.gov.in-এ গিয়ে অনলাইনে তাদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে। এছাড়াও, তারা ডিজি-লকার এবং উমাং অ্যাপের মাধ্যমেও তাদের মার্কশিট ডাউনলোড করতে পারবে।

শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি দিয়ে ফল দেখতে পারবে। উমাং অ্যাপ ছাড়াও, শিক্ষার্থীরা সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in, cbseresults.nic.in এবং ডিজিলকার থেকেও দ্বাদশ শ্রেণির ফলাফল দেখতে পারবে। 

 এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে-

  • cbse.gov.in
  • results.cbse.nic.in
  • cbseresults.nic.in
  • digilocker.gov.in
  • Umang App

কীভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখবেন
ধাপ ১- অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
ধাপ ২- 'CBSE 12th Result 2026' লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৩- রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখুন।
ধাপ ৪- রেজাল্ট  স্ক্রিনে প্রদর্শিত হবে।

ডিজিলকারে কীভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখবেন
ধাপ ১ - Digilocker  একটি সরকারি প্ল্যাটফর্ম যেখানে আপনার মার্কশিট  সম্পূর্ণ নিরাপদ এবং বৈধ থাকে। এটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে, digilocker.gov.in অফিসিয়াল  ওয়েবসাইটে যান অথবা অ্যাপটি ডাউনলোড করুন।
ধাপ ২: আপনার আধার কার্ড নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে রেজিস্ট্রেশন  করতে 'Sign Up'-এ ক্লিক করুন।
ধাপ ৩- হোমপেজে 'Education' ক্যাটাগরিতে যান এবং 'CBSE' নির্বাচন করুন।
ধাপ ৪- এবার 'Class XII Marksheet'-এর লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৫- আপনার রোল নম্বর এবং অ্যাডমিট কার্ড  আইডি লিখুন।
ধাপ ৬- আপনার মার্কশিটটি স্ক্রিনে দেখা যাবে, যা আপনি ডাউনলোড করতে পারবেন।

Umang App ব্যবহার করে কীভাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল দেখবেন
ধাপ ১- UMANG অ্যাপটি ডাউনলোড করুন অথবা web.umang.gov.in ওয়েবসাইটে যান।
ধাপ ২- আপনার মোবাইল নম্বর ও রোল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
ধাপ ৩- লগ ইন করুন এবং এডুকেশন বিভাগে যান
ধাপ ৪- 'CBSE' > 'CBSE Class 12'-এ ক্লিক করুন।
ধাপ ৫- ক্রেডেনশিয়াল  সাবমিট করুন।

Advertisement

CBSE-এর নিয়ম অনুযায়ী, দ্বাদশ শ্রেণিতে পাস করার জন্য প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩৩% নম্বর প্রয়োজন। গ্রেডিং পদ্ধতিতে, A থেকে D গ্রেডকে পাস হিসেবে গণ্য করা হয়, যেখানে E গ্রেড মানে ফেল। সুতরাং, সকল বিষয়ে 'E' গ্রেডের উপরে থাকা আবশ্যক, অন্যথায় শিক্ষার্থীকে কম্পার্টমেন্ট বা পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

রেজাল্ট কেমন হল?
এই বছর প্রায় ১৮,৫ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে প্রায় ১০.২ লক্ষ ছাত্র এবং ৮.৩ লক্ষ ছাত্রী। এই বছর সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সামগ্রিক পাসের হার  ৮৫.২০%। মেয়েরা আবারও ছেলেদের চেয়ে ভালো ফল করেছে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভালো নম্বর পেয়েছে।  মেয়েদের পাসের হার ৮৮.৮৬%, যেখানে ছেলেদের পাসের হার ৮২.১৩%। অঞ্চলভিত্তিক ফলাফলে দক্ষিণ ভারত আবারও শীর্ষে রয়েছে, যেখানে ৯৫.৬২% পাশের হার নিয়ে ত্রিভান্দ্রম প্রথম স্থান অধিকার করেছে। ৯৩.৮৪% পাশের হার নিয়ে চেন্নাই দ্বিতীয় এবং ৯৩.১৯% পাশের হার নিয়ে বেঙ্গালুরু তৃতীয় স্থান অধিকার করেছে। সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফলে ৯৪,০২৮ জন ছাত্রছাত্রী ৯০% বা তার বেশি নম্বর পেয়েছে এবং ১৭,১১৩ জন ছাত্রছাত্রী ৯৫%-এর বেশি নম্বর পেয়েছে।


 

POST A COMMENT
Advertisement