Central Bank of India অধীনস্থ সংস্থায় চাকরি, গ্র্যাজুয়েট হলেই ৩০ হাজার টাকা Salary

Central Bank of India-র অধীনস্থ সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ। পুরোটাই চুক্তি ভিত্তিক। রাজ্যের মধ্যেই পোস্টিং দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।

Advertisement
Central Bank of India অধীনস্থ সংস্থায় চাকরি, গ্র্যাজুয়েট হলেই ৩০ হাজার টাকা Salaryসম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
হাইলাইটস
  • Central Bank of India-র অধীনস্থ সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ।
  • রাজ্যের মধ্যেই পোস্টিং দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।

Central Bank of India-র অধীনস্থ সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ। পুরোটাই চুক্তি ভিত্তিক। রাজ্যের মধ্যেই পোস্টিং দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। ব্যাঙ্ক অধীনস্থ একটি সমিতিতে ফ্যাকাল্টি, অ্যাটেন্ডেন্ট, ওয়াচম্যান এবং গার্ডেনার; এই চার ধরনের পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদগুলিতে নিযুক্তদের কাজের মেয়াদ প্রাথমিকভাবে এক বছর। তবে পারফরম্যান্স সন্তোষজনক হলে পরবর্তীকালে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পদ অনুযায়ী মাসিক পারিশ্রমিক। সর্বনিম্ন ৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন। ফলে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। 

আবেদন করার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমাও রয়েছে। বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। রিজার্ভেশন থাকলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শর্ত পদভেদে আলাদা আলাদা। কোন পদের জন্য কী যোগ্যতা প্রয়োজন, তা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে জমা দিতে হবে। এই আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। অনলাইনে আবেদন করার সুযোগ নেই, ফলে সময়মতো নথি পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষাগত যোগ্যতা 
ফ্যাকাল্টি পদের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন থাকলেও, অ্যাটেন্ডেন্ট বা গার্ডেনার পদের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা কিছুটা শিথিল। পদ অনুসারে কারিগরি দক্ষতা এবং পেশাগত অভিজ্ঞতার যে মাপকাঠি স্থির করা হয়েছে, তা ব্যাঙ্কের মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবেদন পদ্ধতি 
এই নিয়োগের ক্ষেত্রে অনলাইন আবেদনের কোনো ব্যবস্থা নেই। প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। ১. প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। ২. নির্ভুলভাবে ফর্ম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র (শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র ইত্যাদি) সংযুক্ত করতে হবে। ৩. এরপর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

Advertisement

আবেদনের শেষ তারিখ আগামী ৫ এপ্রিল, ২০২৬। প্রাথমিক স্ক্রিনিংয়ের পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।

নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং আবেদনপত্রের ফর্ম পেতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো করুন। 

POST A COMMENT
Advertisement