Application process for SVMCM Scholarship: বিবেকানন্দ স্কলারশিপের প্রসঙ্গ বারবার তুলছেন শুভেন্দু, এই বৃত্তির টাকা কীভাবে পেতে পারেন?

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই সুবিধা দেওয়া হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না। গত মঙ্গলবার কার্শিয়াংয়ে গিয়েও পাহাড়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের সুবিধা নেওয়ার কথা বলেন শুভেন্দু। কীভাবে পাবেন এই স্কলারশিপ চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
 বিবেকানন্দ স্কলারশিপের প্রসঙ্গ বারবার তুলছেন শুভেন্দু, এই বৃত্তির টাকা কীভাবে পেতে পারেন?রাজ্য সরকার দিচ্ছে মাসিক ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা

বাম আমল থেকেই রাজ্যে চালু 'স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ'। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের স্বার্থেই চালু করা হয় এই বিশেষ বৃত্তি। বৃত্তি ব্যবস্থা চালু ছিল গত ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনকালেও। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে বিজেপি সরকারের আমলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি ঘোষণা করেন। ১৮ মে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মেধাবী পড়ুয়াদের জন্য ফের চালু হচ্ছে  বিবেকানন্দ মেরিট স্কলারশিপ।  অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই সুবিধা দেওয়া হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবে না। গত মঙ্গলবার কার্শিয়াংয়ে গিয়েও পাহাড়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের সুবিধা নেওয়ার কথা বলেন শুভেন্দু। কীভাবে পাবেন এই স্কলারশিপ চলুন জেনে নেওয়া যাক।

কোন পড়ুয়ারা এই স্কিমের অন্তর্ভূক্ত হতে পারবেন?
উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণারত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন?
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। পাশাপাশি গবেষণা করছেন বা করবেন এমন শিক্ষার্থীরা এই বৃত্তি পেতে পারেন। তবে পারিবারিক আয় আড়াই লক্ষের কম হতে হবে।

যোগ্যতা কী?
উচ্চ মাধ্যমিক স্তর, কলা, বাণিজ্য, বিজ্ঞান শাখার স্নাতক স্তর, ইউজিসি অনুমোদিত অন্যান্য পেশাদারি কোর্সে স্নাতক স্তরের আবেদনকারীদের শেষ পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। বিজ্ঞান শাখার স্নাতক স্তর, ইউজিসি অনুমোদিত অন্যান্য পেশাদারি কোর্সে স্নাতক স্তরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃত্তির পরিমাণ হবে মাসিক ১৫০০ টাকা এবং উপরোক্ত বাকি কোর্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বৃত্তির পরিমাণ হবে মাসিক ১০০০ টাকা। টাকা পাবেন আইআইটির ইঞ্জিনিয়ারিং, মেডিক্যালের স্নাতক ও ডিপ্লোমা এবং নার্সিং কোর্সের পড়ুয়ারা। এছাড়াও, টাকা পাবেন ফার্মেসি,প্যারামেডিক্য়াল,কলা ও বিজ্ঞানের স্নাতকোত্তর, বিএড এবং পিএইচডি পড়ুয়ারাও।

বৃত্তির পরিমাণ

  • কোন বিভাগে পড়ার জন্য বৃত্তির জন্য আবেদন করবেন, তার উপর নির্ভর করেই আর্থিক সাহায্য করা হবে। প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তির অর্থ বরাদ্দ করা হবে।
  • উচ্চ মাধ্যমিক বা ডিএলএড উত্তীর্ণরা বৃত্তি বাবদ পান মাসিক হাজার টাকা। পলিটেকনিক পড়ুয়াদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়।
  • বিজ্ঞান বিভাগের স্নাতক ও পেশাদারি কোর্সের পড়ুয়াদের মাসে বৃত্তি বাবদ ১৫০০ টাকা বা বার্ষিক ১৮ হাজার টাকা দেওয়া হয়।
  • কলা ও বাণিজ্য বিভাগের স্নাতকের পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ মাসে ১০০০ টাকা থেকে বার্ষিক ১২ হাজার টাকা।
  • স্নাতকোত্তরের কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়াদের প্রতি মাসে ২০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
  • বিজ্ঞানের স্নাতকোত্তরের পড়ুয়াদের মাসিক বৃত্তি ২৫০০ টাকা।
  • এ ছাড়াও আইআইটি-র ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড এবং পিএইচডি পড়ুয়ারাও এই প্রকল্পের আওতাভুক্ত। এর মধ্যে মেডিক্যাল পড়ুয়াদের মাসিক ৫০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।

কী কী নথি জমা দিতে হবে?

Advertisement

  • আবেদনকারীর পরিবারের আয়ের শংসাপত্র
  • অ্যাকাডেমিক পেমেন্টের রশিদ
  • বসবাসের প্রমাণপত্র
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, সই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি
  • পরীক্ষার মার্কশিট
  • মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন তার রসিদ

কী ভাবে আবেদন করবেন ?
প্রথমে https://svmcm.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই রেজিস্টার করার সুযোগ থাকবে। প্রথমে রেজিস্টার করে লগ-ইন করতে হবে। তার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথি জমা দিতে হবে। আবেদনের জন্য কোনও টাকা জমা দিতে হয় না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওয়েবসাইট থেকেই জানতে পারবেন আগ্রহী পড়ুয়ারা।


    

POST A COMMENT
Advertisement