ফি নিয়ে প্রাইভেট স্কুল, কলেজগুলিকে কড়া বার্তা শুভেন্দুর, শুরু হল নয়া স্কলারশিপও

সরকার বদল হয়েছে রাজ্যে। আর সেইসঙ্গে চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে কেন্দ্র ও রাজ্যের শিক্ষা বিভাগের মধ্যে চুক্তিও সই হয়েছে। তৃণমূল সরকারের আমলে রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে বারবার অনীহা দেখা গিয়েছিল। এখন কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার রয়েছে। আর বাংলায় বিজেপি সরকার গঠনের এক সপ্তাহ কাটতে না কাটতেই জাতীয় শিক্ষানীতি চালু হল। সেইকথা প্রকাশ্যেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
ফি নিয়ে প্রাইভেট স্কুল, কলেজগুলিকে কড়া বার্তা শুভেন্দুর, শুরু হল নয়া স্কলারশিপওবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা শুভেন্দুর

সরকার বদল হয়েছে রাজ্যে। আর সেইসঙ্গে  চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে কেন্দ্র ও রাজ্যের শিক্ষা বিভাগের মধ্যে চুক্তিও সই হয়েছে। তৃণমূল সরকারের আমলে রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু নিয়ে বারবার অনীহা দেখা গিয়েছিল। এখন কেন্দ্র ও রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার রয়েছে। আর বাংলায় বিজেপি সরকার গঠনের এক সপ্তাহ কাটতে না কাটতেই জাতীয় শিক্ষানীতি চালু হল। সেইকথা প্রকাশ্যেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল স্কুলশিক্ষা দফতর। গত ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ১৪ মে। উচ্চমাধ্য়মিকে প্রথম আদৃত পালের সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই তিনি জানিয়েছিলেন, কৃতীদের সংবর্ধনা দেবেন। এই মঞ্চেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও বার্তা দেন শুভেন্দু অধিকারী।

ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আবেদন করব অর্থনৈতিক ক্ষেত্রে  যে ভাবে ফিস বা অর্থ নিচ্ছেন, তাতে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। এমন কোনও কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়। সাধারণ বাড়ির ছেলে মেয়েরা অসুবিধায় পড়ে এমন কাজ করবেন না। মূল্যায়নের ক্ষেত্রে যত্নবান হোন। 

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এপিজে আবদুল কালাম-প্রসঙ্গ টেনে তিনি পড়ুয়াদের বোঝান, শিক্ষার কোনও বিকল্প নেই। পড়ুয়াদের বলেন, চিন্তার কোনও কারণ নেই, সরকার সকলের পাশে আছে।  সেই মঞ্চ থেকেই ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। 
 
POST A COMMENT
Advertisement