Coal India-এ ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৬৬০ শূন্যপদ, কীভাবে আবেদন?

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা Coal India Limited-এ ৬৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ। ম্যানেজমেন্ট ট্রেনি পদে এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১১ জুন।

Advertisement
Coal India-এ ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৬৬০ শূন্যপদ, কীভাবে আবেদন? ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে।
হাইলাইটস
  • চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ।
  • রাষ্ট্রায়ত্ত সংস্থা Coal India Limited-এ ৬৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ।
  • ম্যানেজমেন্ট ট্রেনি পদে এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা Coal India Limited-এ ৬৬০টি শূন্যপদে কর্মী নিয়োগ। ম্যানেজমেন্ট ট্রেনি পদে এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১১ জুন।

সম্প্রতি সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন-সহ একাধিক বিভাগে নিয়োগ করা হবে। মোট ৬৬০টি শূন্যপদ রয়েছে। নিযুক্ত প্রার্থীদের প্রথমে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে নিয়োগ করা হবে। পরে নির্দিষ্ট প্রশিক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে স্থায়ী পদে সুযোগ মিলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের প্রথম এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর পরীক্ষায় উত্তীর্ণ হলে আরও এক বছর ‘প্রবেশন’ পিরিয়ডে রাখা হবে। এই পুরো প্রক্রিয়ার পর স্থায়ী নিয়োগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংস্থা।

আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতা এবং বিভাগভিত্তিক অন্যান্য শর্ত আলাদা আলাদা রয়েছে। তাই আবেদন করার আগে বিস্তারিত বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে আবেদন করবেন?
প্রথমে Coal India Limited-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে। সেখানে ‘Career’ বা নিয়োগ সংক্রান্ত বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ মেনে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কম্পিউটার বেসড টেস্ট বা CBT পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার তারিখ এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য পরে জানানো হবে।

চাকরিপ্রার্থীদের একাংশের মতে, বর্তমানে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিতে নিয়োগের সুযোগ তুলনামূলক কম। সেই পরিস্থিতিতে কোল ইন্ডিয়ার মতো বড় রাষ্ট্রায়ত্ত সংস্থায় একসঙ্গে ৬৬০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মধ্যে এই নিয়োগ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ম্যানেজমেন্ট ট্রেনি পদে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে কর্মজীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির স্থায়িত্ব এবং বেতন কাঠামোও অনেক চাকরিপ্রার্থীর কাছে আকর্ষণের বিষয়।
 

POST A COMMENT
Advertisement