AI Layoffs: এবার ৪,০০০ ছাঁটাইয়ের প্ল্যান Cognizant এর, IT র দুর্দিন?

Cognizant Layoffs 2026: আইটি সেক্টরে ফের ছাঁটাইয়ের আশঙ্কা। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Cognizant ও। সূত্রের খবর, প্রায় ৪,০০০ কর্মীর উপর কোপ পড়তে পারে।

Advertisement
এবার ৪,০০০ ছাঁটাইয়ের প্ল্যান Cognizant এর, IT র দুর্দিন? প্রায় ৪,০০০ কর্মীর উপর কোপ পড়তে পারে।
হাইলাইটস
  • আইটি সেক্টরে ফের ছাঁটাইয়ের আশঙ্কা।
  • কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Cognizant ও।
  • প্রায় ৪,০০০ কর্মীর উপর কোপ পড়তে পারে।

Cognizant Layoffs 2026: আইটি সেক্টরে ফের ছাঁটাইয়ের আশঙ্কা। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে Cognizant ও। সূত্রের খবর, প্রায় ৪,০০০ কর্মীর উপর কোপ পড়তে পারে। তবে একইসঙ্গে চলতি বছরেই প্রায় ২০,০০০ ফ্রেশার নিয়োগের পরিকল্পনা করছে সংস্থা। ফলে প্রশ্ন উঠছে, AI-র যুগে কি চাকরির ধরন বদলে যাচ্ছে? সংস্থার ইন্টারনাল চেঞ্জই এই ছাঁটাই ও নতুন হায়ারিংয়ের মূল কারণ বলে মনে করা হচ্ছে। মূলত Artificial Intelligence এবং খরচ কমানোর জন্যই এই স্ট্র্যাটেজি। দ্রুত বদলাতে থাকা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পুনর্গঠন করতে চাইছে Cognizant। ‘মিন্ট’-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই ছাঁটাই পর্বে সংস্থার গ্লোবাল কর্মীসংখ্যার প্রায় ১ শতাংশ চাকরি হারাতে পারেন।

কগনিজ্যান্ট সম্প্রতি একটি ভিশন নিয়ে এগোতে শুরু করেছে। তার নাম ‘Project Leap’। বেসিকালি কোম্পানির এখন টার্গেটই হল AI বেসড কাজকে অপটিমাইজ করা। আর সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে। এদিকে ওভারঅল একটি কস্ট কাটিংয়ের টার্গেটও রয়েছে। ফলে মাঝখান থেকে কোপ পড়তে পারে কর্মীদের উপর। বড় টিমের বদলে অটোমেশন ও AI অপ্টিমাইজেশনে জোর দিচ্ছে সংস্থা। 

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে পুরনো দিনের অনেক জব রোল অবসোলিট হয়ে যেতে পারে। তার বদলে নতুন জেনারেশনের কর্মী, AI নিয়ে ট্রেনিং দেওয়া যাবে, এমন এন্ট্রি-লেভেলের ট্যালেন্টদের দিকে ঝুঁকছে সংস্থা। কারণ, তাতে কম টাকার প্যাকেজ দিতে হবে। এদিকে নতুন স্কিল শিখিয়ে AI-ফোকাসড কাজ করানো যাবে। নতুন কর্মীদের ট্রেনিং দেওয়া তুলনামূলক সহজ। খরচও কম। 

উল্লেখযোগ্য বিষয়টি হল, এটি সংস্থার CEO Ravi Kumar S-এর নেতৃত্বে দ্বিতীয় বড় ছাঁটাই হতে চলেছে। এর আগে মার্চ ২০২৬ পর্যন্ত Cognizant-এ মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় ৩,৫৭,৬০০। তার আগে প্রায় ৩,৫০০ পদে ছাঁটাই করা হয়েছিল। তখন মূলত নন-বিলেবল বা সরাসরি প্রোজেক্টে যুক্ত নন এমন কর্মীদের বাদ দেওয়া হয়েছিল।

শুধু টেকনোলজি চেঞ্জই নয়। খরচ কমানোর বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ Peter Bendor-Samuel জানিয়েছেন, সংস্থাগুলি এখন বিভিন্ন অতিরিক্ত খরচ কমাতে চাইছে। কর্মীদের perks এ কাটছাঁটের পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে AI র পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চাইছে। ফলে কর্মীসংখ্যা কমানো এবং কাজের ধরন বদল; দুইটিই একসঙ্গে চলছে।

Advertisement

সব মিলিয়ে, IT সেক্টর আপাতত এক নতুন মোড়ে দাঁড়িয়ে। একদিকে ছাঁটাইয়ের আশঙ্কা, অন্যদিকে নতুন কর্মী নিয়োগ। চাকরির বাজার দ্রুত বদলাচ্ছে। AI ও অটোমেশনের যুগে সর্বক্ষণ স্কিল ডেভেলপ না করলে পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ, চাকরিজীবনেও টিকে থাকতে ছাত্রজীবনের মতোই পড়াশোনা চালিয়ে যেতে হবে IT কর্মীদের।  

POST A COMMENT
Advertisement