Central Government Job: মাধ্যমিক পাশে ৫৬ হাজার টাকা পর্যন্ত মাইনে, কেন্দ্রীয় সরকারি নিয়োগ

Indian Institute of Chemical Biology (IICB)-এ চাকরির সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই গবেষণা সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Advertisement
মাধ্যমিক পাশে ৫৬ হাজার টাকা পর্যন্ত মাইনে, কেন্দ্রীয় সরকারি নিয়োগ কেন্দ্রীয় সরকারি স্তরের স্যালারি স্ট্রাকচার এবং স্থায়ী চাকরির সুযোগ।
হাইলাইটস
  • Indian Institute of Chemical Biology (IICB)-তে চাকরির সুযোগ।
  • রাষ্ট্রায়ত্ত এই গবেষণা সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Indian Institute of Chemical Biology (IICB)-তে চাকরির সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই গবেষণা সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক বা দ্বাদশ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন। যাঁরা সরকারি চাকরির খোঁজে রয়েছেন, তাঁদের জন্য এই বিজ্ঞপ্তি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি স্তরের স্যালারি স্ট্রাকচার এবং স্থায়ী চাকরির সুযোগও রয়েছে।

কোথায় নিয়োগ?
CSIR-এর অধীনস্থ Indian Institute of Chemical Biology (IICB), Kolkata। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র। রাসায়নিক জীববিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, জিনতত্ত্ব, সেল বায়োলজি, বায়োইনফরমেটিক্স ও মেডিসিনাল কেমিস্ট্রি সহ একাধিক ক্ষেত্রে গবেষণা চালায় এই প্রতিষ্ঠান। সংক্রামক ও অসংক্রামক রোগ সংক্রান্ত গবেষণাতেও সংস্থার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা 
মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক (Matriculation) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ফলে তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতাতেও সরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ মিলছে।

বয়সসীমা
 ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভেশন থাকলে বয়সের উর্ধ্বসীমায় ছাড় পেতে পারেন।

কী কাজ করতে হবে?
মাল্টি টাস্কিং স্টাফ পদে নিযুক্ত কর্মীদের বিভিন্ন প্রশাসনিক ও অফিস সংক্রান্ত কাজ করতে হবে। মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন কাঠামো
নিয়োগপ্রাপ্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের Pay Level–1 অনুযায়ী বেতন পাবেন। মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। সপ্তম বেতন কমিশনের (7th CPC) পে ম্যাট্রিক্স অনুযায়ী মাইনে পাবেন।

কীভাবে সিলেকশন?
লিখিত পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হবে। OMR বা কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে নেওয়া হতে পারে।অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্নপত্র। প্রশ্নের মান কেন্দ্রীয় সরকারের CHSL পরীক্ষার ধাঁচে হতে পারে। অর্থাৎ সেই জাতীয় পরীক্ষার প্রস্তুতি থাকলে এটি দেওয়া যেতেই পারে।

পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দি; দুই ভাষাতেই থাকবে।  

Advertisement

আবেদন পদ্ধতি
অনলাইনে IICB-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের লিঙ্ক: https://iicb.res.in/direct-recruitment-for-the-post-of-multi-tasking-staff-mts-randc-615-2026

গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ দিন ৪ এপ্রিল। পরীক্ষার নির্দিষ্ট দিন পরে সংস্থার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

সরকারি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ এবং তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতার কারণে এই সুযোগ নিঃসন্দেহে আকর্ষণীয়। ফলে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে সময়ের আগেই আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

POST A COMMENT
Advertisement