মোট শূন্যপদের সংখ্যা ১৪। Darjeeling Recruitment 2026: দার্জিলিং জেলায় কর্মসংস্থানের সুযোগ। ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিস্তারিত পোস্ট করা হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যই এই নোটিফিকেশন। মূলত প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে এমন অবসরপ্রাপ্ত কর্মীদেরই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাকাউন্ট্যান্ট, ক্লার্ক এবং অফিসার-সহ একাধিক পদে কর্মী নেওয়া হবে। গ্রুপ এ এবং গ্রুপ বি; দুই সেকশনেই নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৪। সব পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। অর্থাৎ স্থায়ী নিয়োগ নয়, নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পালন করতে হবে।
স্যালারি স্ট্রাকচার
বেতনের ক্ষেত্রেও বিজ্ঞপ্তিতে বিভিন্ন গ্রুপের পার্থক্য উল্লেখ করা হয়েছে। গ্রুপ-এ বিভাগের কর্মীদের প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। অন্য দিকে, গ্রুপ-বি কর্মীদের মাসিক বেতন ১২ হাজার টাকা। প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকায় অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার কথাও জানানো হয়েছে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের সরকারি সংস্থা থেকে অবসরপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ বেসরকারি সংস্থা থেকে অবসর নেওয়া কর্মীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং শর্তাবলি সম্পর্কে জানতে মূল বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া হবে ‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে। আলাদা করে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। নির্ধারিত দিনে সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের সেদিন সকাল ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
কোন ওয়েবসাইটে আবেদন করবেন?
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দার্জিলিং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা https://darjeeling.gov.in/। সেখান থেকেই আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে এমন অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষত দার্জিলিঙে প্রশাসনিক বিভাগের কাজকর্মে অভিজ্ঞ ব্যক্তিরা যুক্ত হলে পরিষেবার মান আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন।