Digital India Corporation-এ চাকরির সুযোগ, মোটা মাইনে, কীভাবে আবেদন?

Digital India Corporation Recruitment 2026: ডিজ়াইন এবং ইউজ়ার এক্সপেরিয়েন্স (UX) নিয়ে ট্রেনিং আছে? সেক্ষেত্রে বড় সুযোগ। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (Digital India Corporation) সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।

Advertisement
Digital India Corporation-এ চাকরির সুযোগ, মোটা মাইনে, কীভাবে আবেদন?Digital India Corporation
হাইলাইটস
  • ডিজ়াইন এবং ইউজ়ার এক্সপেরিয়েন্স (UX) নিয়ে ট্রেনিং আছে? সেক্ষেত্রে বড় সুযোগ।
  • ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
  • UX Designer পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে।

Digital India Corporation Recruitment 2026: ডিজ়াইন এবং ইউজ়ার এক্সপেরিয়েন্স (UX) নিয়ে ট্রেনিং আছে? সেক্ষেত্রে বড় সুযোগ। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (Digital India Corporation) সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তি অনুযায়ী, UX Designer পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

সরকারের ডিজিটাল পরিষেবা ও প্রযুক্তি-ভিত্তিক বিভিন্ন প্রকল্পে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সংস্থার অধীনে এই নিয়োগ। তথ্যপ্রযুক্তি এবং ডিজ়াইন ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের কাছে এটি একটি উল্লেখযোগ্য সুযোগ বলে মনে করা হচ্ছে।

কোন পদে নিয়োগ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, UX Designer পদে একজন কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে (Contractual Basis) করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে নয়াদিল্লি। তবে প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা 
এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যে কোনও বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

ডিজ়াইন (Design)

ইউজ়ার এক্সপেরিয়েন্স ডিজ়াইন (User Experience Design)

ইন্টারঅ্যাকশন ডিজ়াইন (Interaction Design)

কমিউনিকেশন ডিজ়াইন (Communication Design)

এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়াও UX গবেষণা, ইউজ়ার ইন্টারফেস ডিজ়াইন, প্রোটোটাইপিং এবং সংশ্লিষ্ট সফ্টওয়্যারে দক্ষতা-সহ একাধিক অতিরিক্ত যোগ্যতার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কাজের দায়িত্ব 
নির্বাচিত প্রার্থীকে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সরকারি পরিষেবার জন্য ব্যবহারকারী-বান্ধব (User-friendly) ডিজ়াইন তৈরি, ইউজ়ার এক্সপেরিয়েন্স উন্নত করা, ডিজ়াইন টিমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা এবং প্রয়োজন অনুযায়ী নতুন ডিজ়াইন সমাধান তৈরি করতে হতে পারে। সরকারি ডিজিটাল পরিষেবাকে আরও সহজ ও কার্যকর করে তুলতেই এই পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

কী\ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের Digital India Corporation-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটের 'Career' বিভাগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনপত্রের লিঙ্ক পাওয়া যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

Advertisement

আবেদনের শেষ তারিখ
এই নিয়োগের জন্য ২৬ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখে দ্রুত আবেদন সেরে ফেলুন। 

POST A COMMENT
Advertisement