জুনিয়র রিসার্চ ফেলো নিচ্ছে ডিআরডিও (প্রতীকী ছবি)DRDO Recruitment 2021: প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (Defence Research and Development Organisation) বা ডিআরডিও (DRDO)-তে চাকরির সুযোগ। সেখানে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হচ্ছে। এ ব্য়াপারে সরকারি ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আগ্রহীরা সেখানে আবেদন জানাতে পারবেন।
আর তারপর ৬ ডিসেম্বর থেকে তাঁরা ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
কতগুলি পদ
সেখানে ১১ জনকে জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow বা JRF) পদের জন্য নেওয়া হবে। এর মধ্যে আবার বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনকে নেওয়া হবে। যেমন পদার্থবিদ্যার জন্য রয়েছে ৪টি পদ। আবার রসায়ন বা কেমিস্ট্রির জন্য সেই পদ ৩, ইলকট্রনিক্সে ৩, ১টি পদ মেকানিক্যালের জন্য।
বৃত্তি কত টাকার
এই পদ (Junior Research Fellow বা JRF)-এ নির্বাচিত প্রার্থীদের মাসে ৩১ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এই ফেলোশিপ ২ বছরের জন্য।
জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow বা JRF)-র জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৮ বছর ঠিক করা হয়েছে। তবে এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য বয়সে ৫ বছরের ছাড় রয়েছে। ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হয়েছে ৩ বছরের।
এই পদে আবেদন করার জন্য শিক্ষার যোগ্যতা আলাদা আলাদা। বয়সের সীমা, শিক্ষা সংক্রান্ত যোগ্যতার ব্যাপারে বিস্তারিত জানতে সরকারি ওয়েবসাইট দেখতে হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
এই পদে মানে জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow বা JRF) নিয়োগের জন্য আয়োজন করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউ। আর তারপর প্রার্থীদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে।
কোথায় হবে
এই ইন্টারভিউ রাজস্থানের যোধপুরের রতনদা প্য়ালেস নেওয়া হবে। ৬-৮ ডিসেম্বর নেওয়া হবে ইন্টারভিউ। মানে তিনদিনের জন্য এই প্রক্রিয়া চলবে।
সরকারি নোটিফিকশন দেখার জন্য এখানে ক্লিক করুন।