DRDO Recruitment 2021 : স্নাতক হলেই DRDO-তে কাজের সুযোগ, ১৫ নভেম্বর আবেদনের শেষ দিন

DRDO Recruitment 2021: ডিআরডিও (DRDO)-র ইন্ট্রিগ্রেটেড টেস্ট রেঞ্জ (Integrated Test Range)-এর গ্রাজুয়েট অপারেটিংস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) আর ট্রেড অপারেটিংসে নিয়োগ করা হবে।

Advertisement
স্নাতকেই DRDO-তে কাজের সুযোগ, ১৫ নভেম্বর আবেদনের শেষ দিনডিআরডিও-তে কাজের সুযোগ
হাইলাইটস
  • সরকারি চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর
  • ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে
  • বিভিন্ন বিষয়ে সেখানে নিয়োগ করা হবে

DRDO Recruitment 2021: সরকারি চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও বা DRDO) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন বিষয়ে সেখানে নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা স্নাতক হলেই সেখানে আবেদন করা যেতে পারে। মোট শূন্যপদের সংখ্যা ২০৬। ডিআরডিও (DRDO)-র ইন্ট্রিগ্রেটেড টেস্ট রেঞ্জ (Integrated Test Range)-এর গ্রাজুয়েট অপারেটিংস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) আর ট্রেড অপারেটিংসে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ দিন ১৫ নভেম্বর বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত। আগ্রহীরা সরকারি ওয়েবসাইটে যেতে পারেন। সেটি হল rac.gov.in এবং সেখান থেকে অ্যাপ্রেনটিসশিপের জন্য আবেদন করতে পারেন। অ্যাপ্রেন্টিশপের জন্য স্টাইপেন্ড পাওয়া যায়।

কীভাবে আবেদন করবেন-

  • প্রথমে যেতে হবে সরকারি ওয়েবসাইটে, rac.gov.in
  • এরপর হোমপেজে অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেনটিসশিপ নোটিফিকেশনের লিঙ্ক দেখা যাবে, সেখানে ক্লিক করুন
  • অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করুন
  • পুরো অ্যাপ্লিকেশন ফর্ম ভরুন আর নিজের কাছে সেভ করে রাখুন

কোথায় কী পদে নেওয়া হয়েছে, দেখে নেওয়া যাক। যে যে পদে নেওয়া হচ্ছে, তার মধ্যে ৫০ জন গ্রাজুয়েট অপারেটিংস পদে নেওয়া হবে। ৪০ জনকে নেওয়া হবে টেকনিশিয়ান (ডিপ্লোমা) আর ২৬ জনকে নেওয়া হবে ট্রেড অপারেটিংসের কাজে।

প্রার্থীদের বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। শর্টলিস্ট করা প্রার্থীদের মেরিট যাচাই করা হবে ভিডিও কনফারেন্সের আয়োজিত ইন্টারভিউয়ে। সেখানে যে নম্বর পাওয়া যাবে, তার ওপর ভিত্তি করে সুযোগ। অন্য কোনও বিষয়ে জানার জন্য সরকারি ওয়েবসাইটের নোটিফিকেশন দেখতে হবে।

সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

 

POST A COMMENT
Advertisement