DRDO Recruitment 2021 : ডিআরডিও-তে ফেলোশিপ, ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই, রইল বিস্তারিত

DRDO Recruitment 2021: সেখানে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। ঠিক করা হয়েছে ডিসেম্বরের দু'দিন ইন্টারভিউ নেওয়া হবে এবং সেগুলি হল ৯ এবং ১০ ডিসেম্বর।

Advertisement
DRDO-তে ফেলোশিপ, ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই, রইল বিস্তারিতডিআরডিও-তে গবেষণার সুযোগ
হাইলাইটস
  • গবেষকদের জন্য ভাল খবর
  • ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিচ্ছে
  • এ ব্যাপারে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

DRDO Recruitment 2021: গবেষকদের জন্য ভাল খবর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও (DRDO) জুনিয়র রিসার্চ ফেলোশিপ (Junior Research Fellow বা JRF) এবং রিসার্চ অ্যাসোসিয়েট (RA) নিচ্ছে।

এ ব্যাপারে তারা (DRDO) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের বেছে নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। যারা এ ব্যাপারে আগ্রহী তারা সরকারি ওয়েবসাইটে যেতে পারেন। সেটি হল drdo.gov.in এবং সেখান থেকে বিস্তারিত তথ্য পেতে পারেন।

ইন্টারভিউয়ে বাছাই
সেখানে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। ঠিক করা হয়েছে ডিসেম্বরের দু'দিন ইন্টারভিউ নেওয়া হবে এবং সেগুলি হল ৯ এবং ১০ ডিসেম্বর। দু'টি বিভাগের মেয়াদ আলাদা আলাদা হতে পারে।

জুনিয়র রিসার্চ ফেলো (JRF)-র জন্য সর্বোচ্চ সময়ের মেয়াদ পাঁচ বছর হবে। নিয়ম অনুসারে, প্রার্থীদের প্রথম দু'বছরের জন্য যে জেআরএফ (JRF) হিসেবে কাজ করবেন। আর তারপর শেষ তিন বছর তাদের এসআরই রূপে প্রমোট করা হবে। অন্যদিকে আরএ-র জন্য সর্বোচ্চ দু'বছর। 

কত টাকার বৃত্তি
এবার জেনে নেওয়া যাক বৃত্তি বা স্টাইপেন্ড কত হতে পারে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF)-এর জন্য মাসিক স্টাইপেন্ড ৩১ হাজার টাকা। ঠিক করা হয়েছে, অন্যদিকে রিসার্চ অ্যাসোসিয়েট (RA) বা আরএ-র মাসিক ৫৪ হাজার টাকা। এর পাশাপাশি যারা যেখানে সুযোগ পাবেন, তাঁদের জন্য মেডিকেলের সুবিধা পাওয়া যাবে।

ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের এবং জায়গা নিচে দেওয়া হল- 

ঠিকানা ঠিক হল মেইন গেট, রিসেপসন, ডি আর ডি ই, ঝাঁসি রোড, গোয়ালিয়ার- ৪৭৪০০২। 

সরকারি নোটিফিকেশনের জন্য এখানে ক্লিক করুন

 

POST A COMMENT
Advertisement