নির্বাচিত প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি, মাইনিং এবং কেমিক্যাল বিভাগে কাজ করতে হবে।Damodar Valley Corporation (DVC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় একাধিক শূন্যপদে এগ্জ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে(Government Jobs)। নির্দিষ্ট যোগ্যতা থাকলেই আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ডিভিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি, মাইনিং এবং কেমিক্যাল বিভাগে কাজ করতে হবে। এই তিনটি ক্ষেত্রেই দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://www.dvc.gov.in/
স্যালারির দিক থেকেও এই চাকরি অত্যন্ত আকর্ষণীয়। সিলেকশন হলে মাসিক বেতন শুরু হবে ৫৬,১০০ টাকা থেকে। সর্বোচ্চ ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। ফলে নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।
আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, GATW ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যিক। অর্থাৎ, শুধুমাত্র গেট স্কোরের ভিত্তিতেই প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে।
বয়সসীমার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। নিয়োগ প্রক্রিয়ায় গেট-এ প্রাপ্ত নম্বর এবং নথি যাচাইয়ের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন। আগ্রহী প্রার্থীদের প্রথমে ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিতে হবে। হোমপেজ থেকেই এই বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়সীমার পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই সময় নষ্ট না করে দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, সরকারি সংস্থায় উচ্চ বেতনের চাকরি খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য ডিভিসির এই নিয়োগ একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। বিশেষ করে গেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে।
বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং শর্তাবলি জানতে নিয়মিত ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।