হাওড়ায় ATVM-এ টিকিট দেওয়ার কর্মী নিয়োগ করছে রেল, প্রতি টিকিটে মিলবে কমিশন

হাওড়া ডিভিশনের স্টেশনগুলিতে থাকা ATVM মেশিন থেকে টিকিট দেওয়ার জন্য কর্মী নিয়োগ করছে রেল। অবসরপ্রাপ্ত রেলকর্মী সহ সাধারণ জনগণও এই চাকরির জন্য আবেদন করতে পারেন। ৭ এপ্রিল থেকে এই চাকরিতে আবেদন করা যাচ্ছে।

Advertisement
হাওড়ায় ATVM-এ টিকিট দেওয়ার কর্মী নিয়োগ করছে রেল, প্রতি টিকিটে মিলবে কমিশনহাওড়ায় ATVM-এ টিকিট দেওয়ার কর্মী নিয়োগ করছে রেল
হাইলাইটস
  • হাওড়া ডিভিশনের স্টেশনগুলিতে থাকা ATVM মেশিন থেকে টিকিট দেওয়ার জন্য কর্মী নিয়োগ করছে রেল।
  • ৭ এপ্রিল থেকে এই চাকরিতে আবেদন করা যাচ্ছে।
  • আবেদনপত্র জমা করার শেষ তারিখ রয়েছে ২৭ এপ্রিল পর্যন্ত।

হাওড়া ডিভিশনের স্টেশনগুলিতে থাকা ATVM মেশিন থেকে টিকিট দেওয়ার জন্য কর্মী নিয়োগ করছে রেল। অবসরপ্রাপ্ত রেলকর্মী সহ সাধারণ জনগণও এই চাকরির জন্য আবেদন করতে পারেন। ৭ এপ্রিল থেকে এই চাকরিতে আবেদন করা যাচ্ছে। আবেদনপত্র জমা করার শেষ তারিখ রয়েছে ২৭ এপ্রিল পর্যন্ত।

কারা আগে সুযোগ পাবেন?

অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর স্বামী-স্ত্রী, সন্তানরা এই চাকরিতে আগে সুযোগ পাবেন। যদি তারপরেও পদ ফাঁকা থাকে, তাহলে অবশ্যই সাধারণ মানুষের আবেদনপত্রেও সাড়া দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আবেদন গৃহীত হলে লটারির মাধ্যমে আবেদন পত্র নির্বাচন করা হবে। একবার নিয়োগ পাওয়া গেলে, ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত  এই চাকরি করা যেতে পারে।

কত টাকা পাওয়া যাবে?

উল্লেখ্য বিষয় হল, রেলের তরফে কোনও পারিশ্রমিক দেওয়া হবে না। তবে প্রচলিত নিয়মানুসারে, বিক্রিত টিকিট মূল্যের ৩ শতাংশ কমিশন পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি মাত্র কটি স্টেশনের জন্যই আবেদন করতে পারবেন। রেলের কর্মী বা রেল কর্মীর পরিবারের সদস্য ছাড়া যদি সাধারণ কোনও ব্যক্তিকে ফেসিলিটেটর হিসেবে নিযুক্ত করা হয় তবে তাঁকে এনএসজি-১ ও এনএসজি-২ শ্রেণীর স্টেশনের জন্য ৫০,০০০ টাকা এবং অন্যান্য স্টেশনের জন্য ২৫,০০০ টাকা জমা করতে হবে।

চুক্তিভিত্তিক নিয়োগ

রেলের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, এটিভিএম ফেসিলিটেটর হিসেবে নিয়োগ কোনও সরকারি চাকরি না। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। এই চাকরিতে বোনাস অথবা রেলওয়ে পাস ইত্যাদি সুবিধা পাওয়ার কোনও সুযোগ নেই।

টেন্ডার ফর্ম কোথায় পাবেন?

www.er.indianrailways. gov.in-এর 'টেন্ডার' ট্যাব থেকে এর টেন্ডার ফর্ম পাওয়া যাবে। এছাড়াও, সিনিয়র ডিভিসনাল কমার্শিয়াল ম্যানেজার, পূর্ব রেলওয়ে, ডিআরএম বিল্ডিং, (২য়তল), রেল মিউজিয়ামের নিকট, হাওড়া- ৭১১১০১ কার্যালয়েও এই ফর্ম পাওয়া যাবে।

সিনিয়র ডিভিসনাল কমার্শিয়াল ম্যানেজারের অফিসেই এই ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। পোস্টের মাধ্যমে আবেদন করা যাবে না।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement