বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র অ্যাসোসিয়েট পদে ১২০ জনকে নিয়োগ করছে গেইল গ্যাস লিমিটেড (GAIL Gas Limited)। GAIL Gas Recruitment 2023: বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র অ্যাসোসিয়েট পদে ১২০ জনকে নিয়োগ করছে গেইল গ্যাস লিমিটেড (GAIL Gas Limited)। নিয়োগ করা হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট (FTE) ভিত্তিতে, ৩ বছরের জন্য। শুরুর ৬ মাস প্রবেশন পিরিয়ড। প্রার্থীর সন্তোষজনক কাজ এবং কোম্পানির প্রয়োজনের ভিত্তিতে মেয়াদ আরও ২ বছর বাড়ানো হতে পারে। কাজ করতে হবে গেইল গ্যাস লিমিটেড এবং গেইলের যে কোনও প্রোজেক্ট, ইনস্টলেশন, অফিস, সহায়ক অথবা জেভিগুলিতে।
সিনিয়র অ্যাসোসিয়েট: মোট শূন্যপদের সংখ্যা ১০৪টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে নির্ধারিত ইঞ্জিনিয়ারিং শাখার রেগুলার কোর্সে স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জুনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল): মোট শূন্যপদের সংখ্যা ১৬টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে নির্ধারিত ইঞ্জিনিয়ারিং শাখার রেগুলার কোর্সে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ১৪৮ পদে নিয়োগ WBHRB-তে; মাইনে ৪২৬০০ টাকা
সিনিয়র অ্যাসোসিয়েটদের নিয়োগ করা হবে – মার্কেটিং, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, কোম্পানি সেক্রেটারি, ফায়ার অ্যান্ড সেফটি এবং হিউম্যান রিসোর্সে। এলএলবি ডিগ্রি থাকা প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন।
উভয় পদেই সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। সিনিয়রদের বিভিন্ন ভাতা সহ মোট পারিশ্রমিক মাসে ৬০,০০০ টাকা এবং জুনিয়রদের মোট মাসিক পারিশ্রমিক ৪০,০০০ টাকা। বেতন ও বার্ষিক বৃদ্ধি হবে গেইল গ্যাস লিমিটেডের নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাই করা হবে সিনিয়রদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে এবং জুনিয়রদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। তফশিলি জাতী-উপজাতী, প্রতিবন্ধী প্রার্থী ছাড়া বাকিদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। এই ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে।
১০ এপ্রিল বিকেল ৬টার মধ্যে অনলাইনে https://gailgas.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করার আগে তথ্যের পরিবর্তন করতে পারেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশ পাবেন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।