Government Job: মাধ্যমিক পাশে কেন্দ্রে সরকারি চাকরির সুযোগ, বেতন ৬৯ হাজার টাকা

Government Job: পশু পরিবহন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ITBP-এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৯ অগাস্ট থেকে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। 

Advertisement
মাধ্যমিক পাশে কেন্দ্রে সরকারি চাকরির সুযোগ, বেতন ৬৯ হাজার টাকাসরকারি চাকরি। প্রতীকী ছবি
হাইলাইটস
  • মাধ্যমিক পাশে কেন্দ্রে সরকারি চাকরির সুযোগ
  • বেতন ৬৯ হাজার টাকা
  • জানুন বিস্তারিত তথ্য

Government Job: সরকারি চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারত-তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স অর্থাৎ ITBT-তে কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পশু পরিবহন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ITBP-এর অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৯ অগাস্ট থেকে। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। 

ITBP Constable Recruitment 2022: শূন্যপদের বিবরণ
মোট ৫২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (ITBP Constable Recruitment 2022)। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য কনস্টেবলের মোট ৪৪টি পদ এবং মহিলাদের জন্য ৮টি পদ রয়েছে। জেনারেল প্রার্থী দের জন্য ৩৩টি পদ। আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য  ৫টি, SC-এর ২টি এবং ST-এর ১২টি পদ সংরক্ষিত রয়েছে। 

ITBP Constable Recruitment 2022: যোগ্যতামান
কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

ITBP Constable Recruitment 2022: আবেদন ফী
OBC এবং EWS বিভাগের প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে যখন। SC, ST, সমস্ত মহিলা এবং প্রাক্তন কর্মচারীদের কাছ থেকে কোনও আবেদন ফি নেওয়া হবে না।

ITBP Constable Recruitment 2022: বেতন পরিকাঠামো
ITBP কনস্টেবল পদে নিয়োগ করা প্রার্থীদের ৭ম বেতন কমিশন (7th Pay Commission) পে লেভেল-3 পে ম্যাট্রিক্সের অধীনে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

POST A COMMENT
Advertisement