HAL Recruitment 2026: মাধ্যমিক পাশেই সুযোগ, হিন্দুস্থান এরোনটিক্সে নিয়োগ, কীভাবে আবেদন?

HAL-এর কোরাপুট ডিভিশনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ। দশম পাশ ও আইটিআই করা থাকলে আবেদন করতে পারবেন। এক বছরের প্রশিক্ষণ। মাসে ৯,৬০০ থেকে ১০,৫৬০ টাকা ভাতা। আবেদন শেষ ৩০ জুন।

Advertisement
মাধ্যমিক পাশেই সুযোগ, হিন্দুস্থান এরোনটিক্সে নিয়োগ, কীভাবে আবেদন?মাসে ৯,৬০০ থেকে ১০,৫৬০ টাকা ভাতা। আবেদন শেষ ৩০ জুন।
হাইলাইটস
  • ট্রেড অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ।
  • দশম শ্রেণি উত্তীর্ণ এবং আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীদের বয়স ২৩ বছরের মধ্যে হতে হবে।

HAL Apprentice Recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (HAL)-এর কোরাপুট ডিভিশনে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। দশম শ্রেণি উত্তীর্ণ এবং আইটিআই পাশ প্রার্থীরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন মাসিক ভাতাও দেওয়া হবে।

সম্প্রতি সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক ট্রেডে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। ফিটার, টার্নার, মেকানিস্ট, ওয়েল্ডার, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ফাউন্ড্রিম্যান এবং ফর্জার অ্যান্ড হিট ট্রিটার ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

কারা আবেদন করতে পারবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে অন্তত দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের শিক্ষানবিশ হিসাবে পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়সসীমাও স্থির করে দেওয়া হয়েছে। আবেদনকারীদের বয়স ২৩ বছরের মধ্যে হতে হবে।

কত ভাতা মিলবে?
প্রশিক্ষণকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ভাতা দেওয়া হবে। ট্রেড অনুযায়ী মাসিক ভাতার পরিমাণ ৯,৬০০ টাকা থেকে ১০,৫৬০ টাকার মধ্যে। মোট এক বছরের জন্য এই প্রশিক্ষণ চলবে।

কীভাবে সিলেকশন হবে?
আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। নির্বাচিতদের ডাকযোগে যোগদানের চিঠি পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন করার শেষ দিন 
আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

আবেদন শুধুমাত্র ডাকযোগে গ্রহণ করা হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিন। 

POST A COMMENT
Advertisement