Hindustan Copper Job News: সরকারি সংস্থায় চাকরির সুযোগ, গ্র্যাজুয়েট হলেই আবেদন

Hindustan Copper Recruitment 2026: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (HCL)। সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে মোট ৭০ জন কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
সরকারি সংস্থায় চাকরির সুযোগ, গ্র্যাজুয়েট হলেই আবেদনসিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে মোট ৭০ জন কর্মী নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড।
  • সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে মোট ৭০ জন কর্মী নিয়োগ করা হবে।
  • ২৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

Hindustan Copper Recruitment 2026: নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড (HCL)। সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে মোট ৭০ জন কর্মী নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এমবিবিএস ডিগ্রিধারীদের জন্য এই নিয়োগে আবেদন করার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন বিভাগে ম্যানেজমেন্ট স্তরের একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য বা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি এমবিবিএস ডিগ্রিধারীরাও নির্দিষ্ট পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমাও আলাদা আলাদা ভাবে নির্ধারণ করা হয়েছে। সিনিয়র ম্যানেজার পদের জন্য আবেদনকারীর বয়স ৪৭ বছরের মধ্যে হতে হবে। ম্যানেজার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর ধার্য করা হয়েছে।

বেতন কাঠামোর দিক থেকেও এই নিয়োগ আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৯৩,৪০০ টাকা থেকে ১,৩০,৭৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন। পদ এবং দায়িত্ব অনুযায়ী বেতনের পরিমাণ নির্ধারিত হবে।

প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। আবেদনপত্র ও নথি যাচাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী সময়ে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন ফি হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement