এক ক্লিকে দেখতে পারবেন উচ্চমাধ্যমিকের ফলমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে গত ৮ মে। এবার পালা উচ্চমাধ্যমিকের। জানা যাচ্ছে আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করতে চলেছে কাউন্সিল। আগামী বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে, সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে HS পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১১ টা থেকেই ছাত্র ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ জানানো হয়েছে, ওই দিনেই ছাত্র-ছাত্রীদের মার্কশিটের হার্ডকপি , পাশের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করতে।
কোন কোন ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে?
wbchse.wb.gov.in/student/results/
result.wb.gov.in/
www.indiaresults.com/
www.results.shiksha
এই ওয়েবসাইটগুলিতে HS-এর ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
রেজাল্ট কীভাবে চেক করবে?
এর জন্য wbchse.wb.gov.in অথবা wbresults.nic.in ভিজিট করতে হবে। লাগবে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর। wbresults.nic.in- গিয়ে Higher Secondary (HS) Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে রোল নম্বর-রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং Submit বা View Result-এ ক্লিক করুন। এরপর স্ক্রিনে মার্কশিট ডাউনলোড করুন।
SMS মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল
ওয়েবসাইট ছাড়াও SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।
স্কুল থেকে কখন মার্কশিট মিলবে?
অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি ছাত্রছাত্রীদের আসল হার্ডকপি সংগ্রহ করা জরুরি। কখন ক্যাম্পে মার্কশিট বিতরণ করা হবে এবং ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে কখন হাতে পাবেন সেই নিয়েও সংসদ জানিয়েছে।
সমগ্র পশ্চিমবঙ্গে মোট ৫৬টি ডিস্ট্রিবিউশন সেন্টার বা বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট, পাস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সরবরাহ করা হবে। ১৪ মে সকাল ১১:০০ টা থেকে এই কেন্দ্রগুলো থেকে স্কুল কর্তৃপক্ষরা নথিপত্র সংগ্রহ করতে পারবেন। সাধারণত সেই দিন বা তার পরের দিনের মধ্যে স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করে দেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর প্রথম উচ্চ মাধ্যমিকে একই সঙ্গে তিন ধরনের পরীক্ষা হয়েছিল। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি, তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতে হয় উচ্চ মাধ্যমিক। ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন স্কুলে এই পরীক্ষা চলে। এ বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরনো নিয়মে পরীক্ষার্থী ১৫৪৯৫ জন।