HS Result 2026: উচ্চমাধ্যমিকের রেজাল্ট ক'টা থেকে দেখা যাবে? বৃহস্পতিবারই তো ফলপ্রকাশ

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক ২০২৬-র ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ্যাপ মারফত ফল জানতে পারবেন।

Advertisement
উচ্চমাধ্যমিকের রেজাল্ট ক'টা থেকে দেখা যাবে? বৃহস্পতিবারই তো ফলপ্রকাশউচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৬

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক ২০২৬-র ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করতে পারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা সংসদের ওয়েবসাইট ও অ্যাপ মারফত ফল জানতে পারবেন।

পরীক্ষার ৮৫ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেতে চলেছে। চলতি বছর ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এ বছর প্রায় ৭ লক্ষ ১০ হাজার মোট পরীক্ষার্থী ছিল। চলতি বছরে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।

জানুন কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন (WBCHSE)

  • wbchse.wb.gov.in/student/results
  • result.wb.gov.in
  • wbresults.nic.in

Higher Secondary (HS) Result 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের রেজাল্ট দেখতে পারেন।

SMS দিয়ে কীভাবে রেজাল্ট দেখবেন?
SMS-এ ফল জানতে হলে মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে (WBCHSE)। 

এছাড়াও SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফল। 

POST A COMMENT
Advertisement