IAF Group C Recruitment : ভারতীয় বায়ুসেনায় নিয়োগ, ক্লাস টুয়েলভ থেকে স্নাতক পাশ, করতে পারবেন আবেদন

IAF Group C Recruitment: দেশের বিভিন্ন এয়ারফোর্স স্টেশনে সেই পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। 

Advertisement
IAF-এ নিয়োগ, যোগ্যতা ক্লাস টুয়েলভ থেকে স্নাতকভারতীয় বায়ুসেনায় নিয়োগ
হাইলাইটস
  • অনেকেই ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চান
  • তাঁদের জন্য সুখবর
  • ভারতীয় বায়ুসেনায় নিয়োগ করা হচ্ছে

IAF Group C Recruitment: অনেকেই ভারতীয় বায়ুসেনা (IAF)-য় যোগ দিতে চান। তাঁদের জন্য সুখবর। ভারতীয় বায়ুসেনায় নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি সিভিলিয়ন বিভিন্ন পদে নিয়োগের সুযোগ এসেছে।

এর মধ্যে স্টোর ম্যানেজার এলডিসি, রাঁধুনি, সিভিলিয়ান মেকানিক, ফায়ারম্যান এমটিএসের মতো পদে নিয়োগ করা হবে। 

পদের নাম শিক্ষার যোগ্যতা শূন্যপদের সংখ্যা
সিভিলিয়ন মেকানিক্যাল গাড়িচালক দ্বাদশ শ্রেণি পাশ, ভারী এবং হালকা গাড়ি চালানোর লাইসেন্স ৪৫
এমটিএস দ্বাদশ শ্রেণি পাশ ২১
এলডিসি দ্বাদশ শ্রেণি পাশ, হিন্দিতে ৩৫ এবং ইংরেজিতে মিনিটে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা
রাঁধুনি দ্বাদশ শ্রেণি পাশ, ক্য়াটারিংয়ে ডিপ্লোমা, ব্যবসায় এক বছরের অভিজ্ঞতা
ফায়ারম্যান দ্বাদশ শ্রেণি পাশ, অগ্নিনির্বাপনে প্রশিক্ষণ
সুপারিন্টেন্ডেন্ট    স্নাতক
কারপেন্টার দ্বাদশ শ্রেণি পাশ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা

এ ব্যাপারে ভারতীয় বায়ুসেনা (IAF) এক নোটিফিকেশন জারি করেছে। সেখানে গ্রুপ সি সিভিলিয়ানে ৮৩টি পদে নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন এয়ারফোর্স স্টেশনে সেই পদে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। 

নিয়োগের পদ্ধতি
এই পদগুলির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। ন্যূনতম শিক্ষার যোগ্যতার ভিত্তিতে সেই পরীক্ষা নেওয়া হবে।

বয়স
আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় কর্মী, যাঁদের বয়স ৪০, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা ইংরেজি অথবা হিন্দিতে আবেদন করে সংশ্লিষ্ট বায়ুসেনা স্টেশনে পাঠিয়ে দিতে পারেন। আবেদনের সঙ্গে প্রার্থীদের সেল্ফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো পাঠাতে হবে।

এর পাশাপাশি প্রার্থীদের এটা মনে রাখতে হবে অন্যান্য বিভিন্ন রকম ডকুমেন্টের কপি আর দশ টাকার স্ট্যাম্পের সঙ্গে সাধারণ ডাকে পাঠিয়ে দিতে হবে। আবেদনের সঙ্গে সঙ্গে তাঁদের শিক্ষার যোগ্যতা, কারিগরি অভিজ্ঞতা, জাতি শংসাপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি পাঠিয়ে দিতে হবে।

 

POST A COMMENT
Advertisement