IBPS Exam Calendar 2022-23: প্রকাশিত IBPS পরীক্ষার ক্যালেন্ডার, রেজিস্ট্রেশনে নিয়ম বদল

IBPS Exam Calendar 2022-23: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (IBPS) পরীক্ষার ২০২২-২৩ পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে৷ আরআরবি, পিও, ক্লার্ক, এসও ইত্যাদির সমস্ত পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ পরীক্ষার দিনক্ষণ প্রকাশ হয়েছে।

Advertisement
প্রকাশিত IBPS পরীক্ষার ক্যালেন্ডার, রেজিস্ট্রেশনে নিয়ম বদলIBPS Exam Calendar 2022-23
হাইলাইটস
  • IBPS পরীক্ষার ২০২২-২৩ পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ হয়েছে
  • আরআরবি, পিও, ক্লার্ক, এসও ইত্যাদির সমস্ত পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে
  • BPS -এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ পরীক্ষার দিনক্ষণ প্রকাশ হয়েছে

IBPS Exam Calendar 2022-23: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (IBPS) পরীক্ষার ২০২২-২৩ পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ হয়েছে৷ আরআরবি, পিও, ক্লার্ক, এসও ইত্যাদির সমস্ত পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ পরীক্ষার দিনক্ষণ প্রকাশ হয়েছে।

IBPS Exam Calender ২০২২-২৩ অনুসারে, সমস্ত পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনেই করা যাবে। প্রাথমিক এবং মূল উভয় পরীক্ষার জন্য শুধুমাত্র একবারই রেজিস্ট্রেশন করা যাবে। সঠিক সময়ে  শূন্যপদে নিয়োগের বিশদে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

RRB ক্লার্ক ও RRB অফিসার পদের জন্য পরীক্ষার তারিখ

Office Assistants and Officer Scale I-এর প্রিলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে- ৭, ১৩, ১৪,  ২০ এবং ২১ আগস্ট ২০২২-এ।

Officer Scale II & III-এর সিঙ্গেল পরীক্ষা - ২৯ সেপ্টেম্বর ২০২২

Officer Scale I- এর মেন পরীক্ষা - ২৪ সেপ্টেম্বর, ২০২২

ক্লার্ক মেন পরীক্ষা - ১লা অক্টোবর, ২০২২

প্রার্থীরা অন্যান্য পরীক্ষার তারিখ দেখতে IBPS Exam ক্যালেন্ডার ২০২২-২৩ থেকে দেখতে পারেন। IBPS Exam ক্যালেন্ডার ২০২২-২৩-এ যে কোনও সময় পরিবর্তন হতে পারে। IBPS নিয়োগ পরীক্ষা সংক্রান্ত আরও আপডেটের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

POST A COMMENT
Advertisement