প্রকাশিত হল সিএসই এবং আইএসসি বোর্ডের ফলাফল। এদিন বেলা ৩টের সময় ফল ঘোষণা করা হয়। অনলাইনে পড়ুয়ারা ফলাফল দেখতে পাবেন। এবছর আইসিএসই-তে মোট পরীক্ষার্থী ছিলেন ১,১৮,৮৪৬ জন। তাঁদের মধ্যে পাশ করেছেন ১,১৮,৮১৯ জন। অর্থাৎ পাশের হার ৯৯.৯৮ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রীর সংখ্যা ১,০০,৬৫৩ জন। এর মধ্যে পাশ করেছেন ১,০০,৬৩৫ জন। অর্থাৎ ছাত্রীদের ক্ষেত্রে পাশের হার ৯৯.৯৮ শতাংশ। এ বছর ছেলে-মেয়েদের পাশের হার সমান। রোল নম্বর নিয়ে CISCE-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org গিয়ে পড়ুয়ারা ফলাফল দেখতে পারবেন। ওয়েবসাইট খুলে কোর্সের নাম, ইউআউডি নম্বর এবং সূচি নম্বর দিয়েই ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
পাশাপাশই ফলাফল এসএমএসের সাহায্যে জানা যাবে । 09248082883 এই নম্বরে ICSE লিখে মেসেজ পাঠালেই ফল জানা যাবে। 09248082883 এই নম্বরে ISC লিখে পাঠালেই ফল জানা যাবে। স্কুলগুলো অধ্যক্ষের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে স্কুল কাউন্সিলের কেরিয়ার পোর্টাল থেকে ফলাফল দেখতে পারবেন। কোনও পড়ুয়া ফলাফল নিয়ে আপত্তি করতে তা সংশ্লিষ্ট স্কুলকে জানাতে হবে। তবে স্কুলগুলো সম্পূর্ণ যাচাই করে বৈধ অভিযোগগুলিই বোর্ডকে পাঠাবে। এই সমস্ত অনুরোধের ক্ষেত্রে দশম শ্রেণীর জন্য asicse@cisce.org এখানে এবং দ্বাদশ শ্রেণির জন্য asisc@cisce.org এখানে মেল করতে হবে। ১ আগস্টের মধ্যে যাবতীয় অনুরোধগুলি পাঠাতে হবে।
আইসিএসই এবং আইএসসি এই নিয়ে টানা দুই বছর নয়া মূল্যায়ন নীতিতে ফল প্রকাশ করেছে। কোভিডের জেরে ২০২০ সালে মাঝপথেই পরীক্ষা বন্ধ রাখতে হয়। এবছর করোনা দ্বিতীয় ঢেউয়ের জেরে আর পরীক্ষা হয়নি। নয়া মূল্যায়ন পদ্ধতিতে এই ফলাফল প্রকাশ করেছে তারা। এবছর CISCE কোভিডের জেরে দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করেছে। নয়া মূল্যায়ন নীতিতে দশম শ্রেণীর ক্ষেত্রে নবম শ্রেণীর পরীক্ষা এবং দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একাদশ শ্রেণীর পরীক্ষা এবং দ্বাদশের ইন্টারনাল পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।