IDBI ব্যাঙ্কে ৬০০ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগIDBI ব্যাঙ্কে ৬০০ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের (IDBI Bank Assistant Manager Recruitment 2023) জন্য আবেদন প্রক্রিয়া আজ ১২ মার্চ শেষ হতে চলেছে। আগ্রহী প্রার্থীরা যারা এখনও আবেদন করেননি তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ গিয়ে অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অনলাইন নিয়োগ পরীক্ষা ১৬ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হবে। এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীরা এখনই নীচে দেওয়া সরাসরি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: Primary Interview: প্রাথমিকের অষ্টম পর্যায়ের ইন্টারভিউের দিন ঘোষণা, কী কী নিয়ে যেতে হবে?
কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের পূরণ করা ফর্মের একটি কপি ডাউনলোড করে তাঁদের কাছে রাখতে হবে। মনে রাখবেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আজই। প্রার্থীরা আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সমস্ত প্রয়োজনীয় তথ্য চেট করতে পারেন।