IDBI Bank Graduate Recruitment 2026: স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৬ লক্ষ পর্যন্ত; আবেদন শুরু, শেষ কবে?

Bank Graduate Recruitment 2026: সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশজুড়ে বিভিন্ন শাখায় ১৩০০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। আজ, ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৬ লক্ষ পর্যন্ত; আবেদন শুরু, শেষ কবে?ব্যাংকে মোটা বেতনে চাকরির সুযোগ

IDBI Bank Graduate Recruitment 2026: নিজস্ব প্রতিনিধি: সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থায়ী চাকরির স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য সুখবর নিয়ে এল আইডিবিআই (IDBI) ব্যাংক। সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশজুড়ে বিভিন্ন শাখায় ১৩০০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। আজ, ৮ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

শূন্যপদ ও যোগ্যতা: ব্যাংক সূত্রে খবর, মোট পদের মধ্যে ১১০০টি পদ বরাদ্দ করা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘ও’) পদের জন্য। বাকি ২০০টি শূন্যপদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড ‘এ’)।

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর (তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ৫৫ শতাংশ) নিয়ে স্নাতক পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি ও বেতন: যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ১২ এপ্রিল এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফল প্রার্থীদের বার্ষিক বেতন বা সিটিসি (CTC) হতে পারে ৬.১৪ লক্ষ থেকে ৬.৫০ লক্ষ টাকার মধ্যে।

মূলত ব্যাংকিং পরিষেবা আরও উন্নত করতে এবং তরুণ প্রতিভাদের সুযোগ দিতেই এই বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইচ্ছুক প্রার্থীরা আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (idbibank.in)-এ গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন।

 

POST A COMMENT
Advertisement