Job News: Indian Bank-এ 1,05,280 টাকা Salary, রইল আবেদনের লিঙ্ক

Indian Bank Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩৫০টি চাকরির সুযোগ! নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ব্যাঙ্ক। স্পেশালিস্ট অফিসার পদে এই নিয়োগে সিনিয়র ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;  একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে।

Advertisement
Indian Bank-এ 1,05,280 টাকা Salary, রইল আবেদনের লিঙ্কস্পেশালিস্ট অফিসার পদে এই নিয়োগে সিনিয়র ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;  একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ।
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক-এ স্পেশালিস্ট অফিসার (Specialist Officer Recruitment) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
  • একাধিক ডিপার্টমেন্টে মোট ৩৫০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।

Indian Bank Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩৫০টি ভ্যাকেন্সি। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়ান ব্যাঙ্ক। স্পেশালিস্ট অফিসার পদে এই নিয়োগে সিনিয়র ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;  একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন। মোট ৩৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। সাধারণ ও সংরক্ষিত; দুই ধরনের বিভাগ মিলিয়েই নিয়োগ। বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা পদ থাকায় যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। প্রতিটি পদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামোও রয়েছে। অফিসিয়াল PDF পেতে এখানে ক্লিক করুন। 

কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে নির্দিষ্ট শর্ত মেনে নেপাল ও ভুটানের নাগরিকরাও আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি কাজের অভিজ্ঞতা এবং বয়সসীমা পদ অনুযায়ী আলাদা হবে। ২০২৬ সালের ১ এপ্রিলকে কাট-অফ ধরে সমস্ত যোগ্যতা বিচার করা হবে।

আবেদন পদ্ধতি
পুরোপুরি অনলাইন। প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ সেকশনে ঢুকতে হবে। সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনমূল্য জমা দিতে হবে। ছবি, স্বাক্ষর এবং ডিক্লারেশন আপলোড করে আবেদন সম্পূর্ণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল— একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

সিলেকশন প্রসেস
নিয়োগের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া হবে দু'টি ধাপে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ। প্রয়োজনে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী অন্য পদেও বিবেচনা করতে পারে ব্যাঙ্ক। সংরক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়মই মানা হবে। SC, ST, OBC, EWS এবং PwBD; সব ক্যাটাগরির জন্য নির্দিষ্ট সংরক্ষণ থাকবে।

স্যালারি
বেতনের দিক থেকেও এই চাকরি যথেষ্ট আকর্ষণীয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে শুরু হচ্ছে প্রায় ৪৮,৪৮০ টাকা থেকে। ম্যানেজার পদে প্রায় ৬৪,৮২০ টাকা এবং সিনিয়র ম্যানেজার পদে ৮৫,৯২০ টাকা থেকে বেতন শুরু। সর্বোচ্চ বেতন যথাক্রমে প্রায় ৮৫,৯২০ টাকা, ৯৩,৯৬০ টাকা এবং ১,০৫,২৮০ টাকা পর্যন্ত যেতে পারে। এর সঙ্গে ডিএ, এইচআরএ, মেডিক্যাল সুবিধা, এলটিসি এবং অবসরকালীন বেনেফিটও মিলবে।

Advertisement

আবেদনের শেষ দিন
আবেদন করার শেষ তারিখ ২৮ এপ্রিল ২০২৬। ফলে হাতে সময় খুব বেশি নেই। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি বড় সুযোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে দেশে ব্যাঙ্কিং চাকরির প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে একসঙ্গে ৩৫০টি পদে নিয়োগ; নিঃসন্দেহে বড় সুযোগ। 

POST A COMMENT
Advertisement