ইন্ডিয়ান মিউজিয়াম চাকরিপ্রবীণদের জন্য দারুণ খবর। এবার লোক নিয়োগ করছে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম। অফলাইনেই এই আবেদন করতে হবে। কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন পদে নিয়োগ রয়েছে? সবটা জেনে নিন-
শূন্যপদের সংখ্যা: কনসাল্টটেন্ট হিসেবে মোট ৩ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কন্ট্রাক্টচুয়াল হিসেবে এই নিয়োগ করা হবে। যে ৩ টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে ১টি রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন পদে, ১টি রয়েছে ফাইন্যান্স ও অ্যাকাউন্টস পদে এবং অপর ১টি রয়েছে এস্টাবলিশমেন্ট পদে।
কারা আবেদন করতে পারবেন?
৬৫ বছর বয়স পর্যন্ত কোনও রিটায়ার্ড ব্যক্তি এবং পড়াশোনার ক্ষেত্রে গ্রাজুয়েশন পাশ ব্যক্তিরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?
পুরো আবেদন প্রসেস চলছে অফলাইনেই। এই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। সবচেয়ে সুবিধাজনক বিষয় হল জেনারেল, OBC বা SC/SC কাউকেই এক্ষেত্রে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না। ইন্ডিয়ান মিউজিয়ামের (কলকাতা) ঠিকানায় এই ফর্ম জমা দিতে হবে।
কীভাবে নিয়োগ করা হবে?
CV দেখে, ডিগ্রি ও মার্কস দেখে ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করা হবে। এরপর পার্সোনাল ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন
৩ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু করা হয়েছে
১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে