Indian Railway Job: রেলে ৬৫৫৭ Vacancy, কী যোগ্যতা, কীভাবে আবেদন? সব তথ্য রইল

রেলে প্রচুর নিয়োগ হতে চলেছে। কী যোগ্যতা লাগবে? কতদিন করা যাবে অ্যাপ্লাই? জেনে নিন সব তথ্য।

Advertisement
রেলে ৬৫৫৭ Vacancy, কী যোগ্যতা, কীভাবে আবেদন? সব তথ্য রইলভারতীয় রেলের চাকরি
হাইলাইটস
  • রেলে প্রচুর নিয়োগ হতে চলেছে
  • কী যোগ্যতা লাগবে?
  • কতদিন করা যাবে অ্যাপ্লাই?

অনেকেই সরকারি চাকরি করতে চান। আর তাঁদের জন্য সেরার সেরা জায়গা হতে পারে ভারতীয় রেল। সম্প্রতি বড় ভ্যাকেন্সি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা রেল। ৬৫৫৭ জন টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

কোন কোন পদে নিয়োগ? 
প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়টা স্পষ্ট করেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছেন, টেকনিশিয়ান গ্রেড ১ (সিগন্যাল) ও টেকনিশিয়ান গ্রেড ৩ পদে লোক নেওয়া হবে। 

তবে কোনও একটি নির্দিষ্ট জোনে লোক নেওয়া হবে না। বরং বিভিন্ন জোনে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে ৬৫৫৭টি। 

চলছে আবেদন প্রক্রিয়া
এখনও আবেদন চলছে। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৩০ জুন, ২০২৬ থেকে। আর সেটা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। তাই অ্যাপ্লিকেশন করতে চাইলে এখনও হাতে কিছুটা সময় রয়েছে। 

কোথায় আবেদন করা যাবে? 
এই পদে আবেদন করতে চাইলে আরআরবি-এর অফিশিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ যান। সেখানে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করুন। তারপর নির্দিষ্ট বিজ্ঞপ্তি খুঁজে নিয়ে নিজের তথ্য দিন। তারপর টাকা দিন। তাহলেই কাজ হবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? 
খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বরং যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ক্লাস ১০ পাশ করতে হবে। পাশাপাশি এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। এছাড়া অ্যাপেনটিসশিফের সার্টিফিকেট থাকলেও আবেদন করা যাবে। 

যদিও টেকনিশিয়ান গ্রেড ১ (সিগন্যাল) পদ পেতে চাইলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। 

কত বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে? 
এক্ষেত্রে টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল) পদে অ্যাপ্লাই করতে চাইলে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বয়স থাকতে হবে।

টেকনিশিয়ান গ্রেড ৩ পদে অ্যাপ্লাই করতে চাইলে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে বয়স। এছাড়া সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট ছাড় পাবেন। 

কীভাবে চাকরি মিলবে? 
প্রথমত কম্পিউটার পরীক্ষা দিতে হবে। তারপর হবে ডকুমেন্ট যাচাই। শেষে ডাক্তারি পরীক্ষা হবে। এরপরই চাকরি পেয়ে যাবেন। 

Advertisement

বেতন কত হবে? 

এটাই অনেকের কাছে বিরাট প্রশ্ন। আর সেই উত্তরটাও দিয়েছে রেল। টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল)-এর ক্ষেত্রে পে লেভেল-৫ অনুযায়ী বেসিক পে হবে প্রতি মাসে ২৯,২০০ টাকা। আর টেকনিশিয়ান গ্রেড-৩-এর ক্ষেত্রে পে লেভেল-২ অনুযায়ী প্রাথমিক বেসিক পে প্রতি মাসে ১৯,৯০০ টাকা।
 

 

POST A COMMENT
Advertisement