Indian Railway Loco Pilot Salary: ট্রেন চালকরা কত টাকা মাইনে পান? কী কী সুবিধা মেলে লোকো পাইলটদের?

Indian Railway Loco Pilot salary: ভারতীয় রেলের ট্রেন চালক বা লোকো পাইলটদের মাইনে তাঁদের পদ এবং অভিজ্ঞতা অনুসারে আলাদা আলাদা হয়। সহকারী লোকো পাইলটরা প্রাথমিক পর্যায়ে প্রায় ৩৫,০০০-৪৫,০০০ টাকা মাইনে পান।

Advertisement
ট্রেন চালকরা কত টাকা মাইনে পান? কী কী সুবিধা মেলে লোকো পাইলটদের?ট্রেন চালক বা লোকো পাইলটের চাকরিতে সম্মান প্রচুর। ভীষণ দায়িত্বেরও কাজ বটে।
হাইলাইটস
  • লোকো পাইলটদের মাইনে তাঁদের পদ এবং অভিজ্ঞতা অনুসারে আলাদা আলাদা হয়।
  • সহকারী লোকো পাইলটরা প্রাথমিক পর্যাচে প্রায় ৩৫,০০০-৪৫,০০০ টাকা মাইনে পান।
  • এতে ভাতা যুক্ত হয়ে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে।

Indian Railway Loco Pilot salary: ভারতীয় রেলের ট্রেন চালক বা লোকো পাইলটদের মাইনে তাঁদের পদ এবং অভিজ্ঞতা অনুসারে আলাদা আলাদা হয়। সহকারী লোকো পাইলটরা প্রাথমিক পর্যায়ে প্রায় ৩৫,০০০-৪৫,০০০ টাকা মাইনে পান। তবে এতে ভাতা যুক্ত হয়ে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত পৌঁছতে পারে। সিনিয়র লোকো পাইলটের বেসিক বেতন মাসে ৮০,০০০ বা তারও বেশি হতে পারে। তবে বেতনের পাশাপাশি মহার্ঘ্য ভাতা(DA), বাড়ি ভাড়া ভাতা(HRA), রাতের ডিউটি ভাতা(Night Duty), ওভারটাইম, চিকিৎসার সুবিধা, বিনামূল্যে রেল ভ্রমণ এবং পেনশন সহ বিভিন্ন সুবিধা রয়েছে। ভাতা মিলিয়ে লক্ষাধিক টাকা মাইনে পান। তবে শুধু মাইনের কথা ভাবলেই চলবে না। ভারতীয় রেলের সবচেয়ে কষ্টসাধ্য চাকরিগুলির মধ্যে এটি অন্য়তম। সহজে ছুটি মেলে না। দিনের পর দিন, রাতের পর রাত নাওয়া-খাওয়া ভুলে দূর-দূরান্তে পাড়ি দিতে হয়। ফলে কাজটি যে ভীষণ স্ট্রেসফুল, তা বলাই বাহুল্য। কঠিন পরীক্ষার বৈতরণী পাশ করে তবেই কাজের সুযোগ মেলে।

লোকো পাইলটের মাইনে কত?
লোকো পাইলটের মাইনে তাঁদের পদ এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। রেলে সাধারণত তিনটি স্তর থাকে:

১. সহকারী লোকো পাইলট (এএলপি)
প্রাথমিক বেসিক বেতন: প্রায় ১৯,৯০০ টাকা (সপ্তম বেতন কমিশন অনুসারে)
মোট ইন-হ্যান্ড বেতন: প্রতি মাসে আনুমানিক ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা (ভাতা সহ)

২. সিনিয়র সহকারী লোকো পাইলট / লোকো পাইলট
বেসিক বেতন: প্রায় ৩৫,০০০ টাকা থেকে শুরু
মোট বেতন: ৫৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা

৩. সিনিয়র লোকো পাইলট (মেল/এক্সপ্রেস ট্রেন)
অভিজ্ঞতা থাকলে, বেতন ৮০,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে।
ওভারটাইম এবং রাতের ডিউটির জন্যও অতিরিক্ত টাকা দেওয়া হয়।

মূল বেতন ছাড়াও, অনেক ধরণের ভাতা যোগ হয়। ফলে মোট আয় অনেকটাই বেড়ে যায়।

স্যালারি, সম্মান থাকলেও, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব একটা থাকে না এই চাকরিতে।
স্যালারি, সম্মান থাকলেও, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব একটা থাকে না এই চাকরিতে। তাই প্যাশনেট না হলে মুশকিল।

কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায়?
রেল তাদের কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে, যেমন:

  • মহার্ঘ্য ভাতা (DA)
  • বাড়ি ভাড়া ভাতা (HRA)
  • পরিবহন ভাতা
  • রাতের ডিউটি ভাতা
  • ওভারটাইম পেমেন্ট
  • বিনামূল্যে বা ডিসকাউন্টেড রেল ভ্রমণ (পরিবার সহ)
  • সরকারি আবাসন 
  • চিকিৎসার সুবিধা (রেলওয়ে হাসপাতালে)
  • পেনশন এবং গ্র্যাচুইটি

বেশ পরিশ্রমের কাজ
শিফট হিসাবে ডিউটি হয়। দূরপাল্লার ট্রেনে দিনের পর দিন একটানাও কাজ করতে হতে পারে। এই কাজের দায়িত্ব বিশাল। তাই প্রশিক্ষণ এবং শরীরের ফিটনেসও প্রয়োজন। এসেনশিয়াল সার্ভিস হওয়াতে, উৎসব-অনুষ্ঠানেও চট করে ছুটি মেলে না।

Advertisement

ট্রেন চালক বা লোকো পাইলটের চাকরিতে সম্মান প্রচুর। ভীষণ দায়িত্বেরও কাজ বটে। স্যালারি ভাল। সঙ্গে অনেক সরকারি সুযোগ-সুবিধাও পাওয়া যায়। বয়সকালে মোটা পেনশনও মেলে। ফলে যাঁরা ট্রেন চালকের চাকরির বিষয়ে সত্যিই প্যাশনেট তাঁদেরই এই পেশায় আসা উচিত।

POST A COMMENT
Advertisement