RRB ALP recruitment 2026: ১১ হাজারের উপর শূন্যপদ! Indian Railways-এর বড় নোটিফেকশন আসছে

RRB ALP recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রেল রিক্রুটমেন্ট বোর্ডের(RRB) মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট ১১,১২৭ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ফলে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুযোগ।

Advertisement
 ১১ হাজারের উপর শূন্যপদ! Indian Railways-এর বড় নোটিফেকশন আসছেমোট ১১,১২৭ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর।
  • অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
  • মোট ১১,১২৭ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

RRB ALP recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। রেল রিক্রুটমেন্ট বোর্ডের(RRB) মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মোট ১১,১২৭ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ফলে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীদের জন্য এটি বড় সুযোগ। ১৮ থেকে ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে একাধিক অপশন। আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশন বা সমতুল্য ট্রেডে আইটিআই শংসাপত্র থাকতে হবে। অন্যদিকে, যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন।

নিযুক্ত প্রার্থীদের প্রাথমিক বেতন হিসেবে মাসে ১৯,৯০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য। সেগুলি মিলিয়ে বেতন ৫০ হাজারের আশেপাশে পৌঁছে যাবে। কাজের ক্ষেত্র হিসেবে কলকাতা, মালদহ, শিলিগুড়ি, ভুবনেশ্বর-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই চাকরির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলবে।

একাধিক ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে। তার পর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। প্রতিটি ধাপেই সফল হতে পারলেই মিলবে এই চাকরি।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আগ্রহীদের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদনপত্র ফিল আপ করতে হবে। ১৫ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ১৪ জুন পর্যন্ত চলবে।  

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। 

Advertisement

POST A COMMENT
Advertisement