প্রতীকী ছবিInterview Tricky Questions: সরকারি চাকরির ইন্টারভিউতে এমনভাবে ঘুরিয়ে প্রশ্ন করা হয় যাতে সেরা প্রার্থীরাও অনেকসময় বিভ্রান্ত হয়ে পড়েন। সহজ প্রশ্নের ভুল উত্তর দিয়ে ফেলেন অনেকেই। প্রার্থীর আইকিউ লেভেল পরীক্ষা করার জন্য এই প্রশ্নগুলি করা হয়। সাক্ষাৎকারের সময় আশেপাশের জিনিস বা ঘটনা সম্পর্কিত প্রশ্ন করা হয়। আবার এমন কিছু প্রশ্ন করা হয় যা অদ্ভুত। এখানে এমন কিছু প্রশ্নের উত্তর আছে যা প্রায়ই সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়। জেনে নিন এই প্রশ্নগুলির উত্তর।
প্রশ্ন: কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়?
উত্তর: প্লাটিপাস ও ইচিডনা। উভয়ই স্তন্যপায়ী কিন্তু সন্তান উৎপাদনের জন্য ডিম পাড়ে।
প্রশ্ন: কোন জীব, যারা নর-নারী উভয়েই বাচ্চাদের দুধ খাওয়ায়?
উত্তর: এটি পায়রার শ্রেণির একটি পাখি। তবে তারা বাচ্চাদের জন্য খুব কম পরিমাণে দুধ দেয়। পুরুষ ও স্ত্রী পায়রা তাদের গলার নীচের অংশে দুধ উৎপাদন করে এবং উভয়েই তাদের বাচ্চাদের জন্মের সময় খাওয়ায়।
প্রশ্ন: কোন প্রাণী জীবনেও জল পান করে না?
উত্তর: ক্যাঙ্গারু ইঁদুর বা Kangaroo Rat।
প্রশ্ন: কোন প্রাণী সহবাস ছাড়াই ডিম পাড়তে পারে?
উত্তর: টার্কি সহবাস ছাড়াই ডিম পাড়তে পারে যেখান থেকে স্বাভাবিক বাচ্চা জন্ম নেয়।
প্রশ্ন: কোন প্রাণীর দেহে ৩টি হৃৎপিণ্ড থাকে?
উত্তর: ৮ পায়ের জলজ প্রাণী অক্টোপাসের শরীরে ৩টি হৃদয় রয়েছে।
প্রশ্ন: কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়?
উত্তর: সুইজারল্যান্ড।
প্রশ্ন: কোন প্রাণী জন্মের পর ২ মাস ঘুমায়?
উত্তর: ভাল্লুক।
প্রশ্ন: কম্পিউটারকে বাংলাতে কী বলা হয়?
উত্তর: কম্পিউটার।