West Bengal Madhyamik Pass Job: মাধ্যমিক পাশেই জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে চাকরি, কীভাবে আবেদন?

West Bengal Madhyamik Pass Job: এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে জেলার অফিশিয়াল ওয়েবসাইট https://jalpaiguri.gov.in/notice_category/recruitment/ থেকে মূল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে এবং তার ভেতরে থাকা নির্দিষ্ট আবেদন পত্রটি এ৪ সাইজের কাগজে প্রিন্ট করে নিতে হবে।

Advertisement
মাধ্যমিক পাশেই জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে চাকরি,  কীভাবে আবেদন?মাধ্যমিক পাশেই জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে চাকরি, কীভাবে আবেদন?

West Bengal Madhyamik Pass Job: জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরিপ্রার্থীরা কম যোগ্যতায় ভালো কোনো সরকারি চাকরির সন্ধান করছেন তাঁদের জন্য এক বিরাট সুবর্ণ সুযোগ নিয়ে এল জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর। অতি সম্প্রতি জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যালকাটা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্ট্যাম্প ভেন্ডর পদে কর্মী নিয়োগ করা হবে।

কারা আবেদনের যোগ্য?
যে কোনও আগ্রহী ও যোগ্য ভারতীয় নাগরিক ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীদের জমা পড়া নথিপত্র যাচাইয়ের পর সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য মনোনীত করা হবে।

আবেদনের পদ্ধতি
এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে জেলার অফিশিয়াল ওয়েবসাইট https://jalpaiguri.gov.in/notice_category/recruitment/ থেকে মূল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে এবং তার ভেতরে থাকা নির্দিষ্ট আবেদন পত্রটি এ৪ সাইজের কাগজে প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনকারীর নিজের নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ এবং শিক্ষাগত যোগ্যতাসহ সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। নির্দিষ্ট স্থানে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেঁটে নিচে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যেমন বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, মাধ্যমিক পাশের মার্কশীট ও সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এবং প্রার্থীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেটেড স্টেটমেন্ট বা পাসবইয়ের সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সমস্ত নথি একটি খামে ভরে আগামী ১২ জুন ২০২৬ তারিখের মধ্যে জলপাইগুড়ির আর এম সেকশন, ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস গ্রাউন্ড ফ্লোর এই ঠিকানায় গিয়ে সরাসরি জমা করে আসতে হবে।

Advertisement

বয়স সীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়স ০১/০১/২০২৬ তারিখের হিসেবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন। এখানে নিযুক্ত কর্মীদের ঠিক কত বেতন দেওয়া হবে সেই বিষয়ে অফিশিয়াল নোটিশে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি কারণ ইন্টারভিউয়ের সময়ই সরাসরি বেতন নিয়ে আলোচনা করা হবে।

কবে থেকে কবে পর্যন্ত আবেদন
এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়েছে গত ০১ জুন ২০২৬ তারিখ থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ জুন ২০২৬। এরপর আবেদনপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে আগামী ১৯ জুন ২০২৬ তারিখে।

কবে ইন্টারভিউ
চূড়ান্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২২ জুন ২০২৬ তারিখ সকাল ১১টা থেকে এবং ইন্টারভিউয়ের স্থান নির্ধারণ করা হয়েছে জলপাইগুড়ির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (সাধারণ)-এর অফিস। কম যোগ্যতায় সরকারি দপ্তরে কাজের এই সুযোগ হাতছাড়া না করে চাকরিপ্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
 

POST A COMMENT
Advertisement