JEE Main 2026-এর পরীক্ষার ডেট বদল, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ইস্টার সানডে-র কারণে JEE Main 2026 পরীক্ষার ডেট বদলের অনুমতি দিল কেন্দ্র। ৫ এপ্রিল যাঁদের পরীক্ষা ছিল, তাঁদের জন্য নতুন করে বিকল্প ডেট দেওয়া হবে। 

Advertisement
JEE Main 2026-এর পরীক্ষার ডেট বদল, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের ৫ এপ্রিল যাঁদের পরীক্ষা ছিল, তাঁদের জন্য নতুন করে বিকল্প ডেট দেওয়া হবে। 
হাইলাইটস
  • ইস্টার সানডে-র কারণে JEE Main 2026 পরীক্ষার ডেট বদলের অনুমতি দিল কেন্দ্র।
  • ৫ এপ্রিল যাঁদের পরীক্ষা ছিল, তাঁদের জন্য নতুন করে বিকল্প ডেট দেওয়া হবে। 
  • ৫ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় খ্রিস্টান কমিউনিটি আপত্তি তোলে।

বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ইস্টার সানডে-র কারণে JEE Main 2026 পরীক্ষার ডেট বদলের অনুমতি দিল কেন্দ্র। ৫ এপ্রিল যাঁদের পরীক্ষা ছিল, তাঁদের জন্য নতুন করে বিকল্প ডেট দেওয়া হবে। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এপ্রিল সেশন বা দ্বিতীয় পর্বের পরীক্ষা ২ থেকে ১০ এপ্রিলের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় খ্রিস্টান কমিউনিটি আপত্তি তোলে। সেই প্রেক্ষিতেই বিষয়টি বিবেচনা করে কেন্দ্র। যাঁদের ৫ এপ্রিল পরীক্ষা ছিল, তাঁরা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে বিকল্প দিন বেছে নেওয়ার সুযোগ পাবেন। কীভাবে আবেদন করতে হবে, সেই সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই প্রকাশিত হবে।

উল্লেখ্য, JEE Main দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই IIT, NIT-সহ বিভিন্ন শীর্ষ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান ছাত্রছাত্রীরা। প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। ২০২৬ সালের দ্বিতীয় সেশন ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে একাধিক দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই প্রথম নয়, ধর্মীয় উৎসবের কারণে JEE পরীক্ষার সূচিতে পরিবর্তন। এর আগেও পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর দিনে পরীক্ষা নির্ধারিত হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছিল। ফলে পরীক্ষার সময়সূচি নির্ধারণে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

শিক্ষামহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত ইতিবাচক। কারণ, জাতীয় স্তরের পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পটভূমি থাকে। ফলে এমন গুরুত্বপূর্ণ দিনে পরীক্ষা থাকলে অনেকের অসুবিধা হতে পারে।

অন্যদিকে, পরীক্ষার্থীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত আপডেট নজরে রাখা। অ্যাডমিট কার্ড, পরীক্ষার নতুন তারিখ, সেন্টার সংক্রান্ত তথ্য; সবকিছু জানতে সরকারি ওয়েবসাইটে নজর রাখুন।

POST A COMMENT
Advertisement