কলকাতা পুরসভায় ১৩ শূন্যপদে নিয়োগ, মাসে ২২ হাজার টাকা বেতন!চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। কলকাতা শহরে স্বাস্থ্য দফতরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Kolkata Municipal Corporation-এর অধীনে ‘অফিস অফ দ্য চিফ মিউনিসিপ্যাল হেল্থ অফিসার’-এ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। মোট ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক। প্রতি মাসে ২২,০০০ টাকা করে Salary পাবেন। স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো মজবুত করতে এবং বিভিন্ন ল্যাবরেটরি পরিষেবা সুনিশ্চিত করতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।
যোগ্যতা(Eligibility Critera)
আবেদনকারীকে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হতে পারে। বিস্তারিত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। প্রথমে প্রার্থীকে কলকাতা পুরসভার সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। হোমপেজে ‘রেক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করতে হবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় নথি-সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ মার্চ থেকে এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময়ের পর জমা পড়া আবেদন বিবেচনা করা হবে না বলেই স্পষ্ট করা হয়েছে। তাই সময় নষ্ট না করে দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল।
স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করতে আগ্রহী প্রার্থীদের কাছে এই সুযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। শহর কলকাতায় সরকারি প্রতিষ্ঠানে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে।
চাকরির বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। তার মধ্যে সরকারি প্রতিষ্ঠানে স্থিতিশীল কর্মসংস্থানের সুযোগ অনেকের কাছেই আকর্ষণীয়। তাই যোগ্যতা মিললে দেরি না করে আবেদন করার পরামর্শ বিশেষজ্ঞদের।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় আপডেট, শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য জানতে প্রার্থীদের নিয়মিত কলকাতা পুরসভার সরকারি ওয়েবসাইট নজরে রাখার অনুরোধ জানানো হয়েছে।