KVS Admission 2026: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুরু কাল থেকেই, কীভাবে আবেদন? বিস্তারিত

KVS Admissions 2026 Application Form: কেন্দ্রীয় বিদ্যালয় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনপত্র kvsonlineadmission.kvs.gov.in অফিসিয়াল পোর্টালে পাওয়া যাচ্ছে। অভিভাবকরা ২০ মার্চ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। ভর্তি লটারি পদ্ধতির মাধ্যমে হবে।

Advertisement
কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুরু কাল থেকেই, কীভাবে আবেদন? বিস্তারিত কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন শুরু

KVS Admisson 2026 Registration Dates: কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) প্রথম শ্রেণিতে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করেছে। যে সকল অভিভাবক তাদের সন্তানদের কেন্দ্রীয় বিদ্যালয়ে (KVS) ভর্তি করতে ইচ্ছুক, তাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। KVS-এ ভর্তির জন্য অনলাইন রেজিস্ট্রেশন ২০ মার্চ থেকে শুরু হবে।

KVS-এ রেজিস্ট্রেশন চলবে ২ এপ্রিল পর্যন্ত
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) কর্তৃক ঘোষিত তারিখ অনুসারে, নতুন শিক্ষাবর্ষ ২০২৬-২৭-এর জন্য  প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ২০ মার্চ, ২০২৬ সকাল ১০টায় শুরু হবে এবং ২ এপ্রিল, ২০২৬ পর্যন্ত চলবে।  অভিভাবিকারা KVS-এর  ভর্তি পোর্টালে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন ।

২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত উচ্চতর ক্লাসগুলোর জন্য অফলাইন রেজিস্ট্রেশন।
KVS-এর অফলাইন রেজিস্ট্রেশন ২ এপ্রিল থেকে ৮  এপ্রিল পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত বালবাটিকা ২ ও ৩ (যেখানে অনলাইন ব্যবস্থা নেই) এবং নবম শ্রেণি ছাড়া উচ্চতর শ্রেণিগুলোর জন্য আসন খালি থাকবে। ফরম পূরণ করে অবশ্যই সংশ্লিষ্ট কেভিএস অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের পর, লটারি পদ্ধতির মাধ্যমে বালবাটিকা এবং প্রথম শ্রেণিতে ভর্তি সম্পন্ন করা হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে দেখে নিন

  • অনলাইন রেজিস্ট্রেশন  শুরু-    ২০ মার্চ, ২০২৬ সকাল ১০:০০ টায়
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ২ এপ্রিল, ২০২৬
  • KVS ভর্তি বিজ্ঞপ্তির তারিখ    - মার্চ মাসের তৃতীয় সপ্তাহে
  • প্রথম প্রভিশনাল তালিকা বালবাটিকা- ৮ এপ্রিল, ২০২৬
  • প্রথম অপ্রভিশনাল তালিকা শ্রেণী ১- ৯ এপ্রিল, ২০২৬
  • দ্বিতীয় প্রভিশনাল তালিকা (যদি আসন শূন্য থাকে)- ১৬ এপ্রিল, ২০২৬
  • তৃতীয় প্রভিশনাল তালিকা (যদি আসন শূন্য থাকে)- ২১শে এপ্রিল, ২০২৬


কেভিএস ভর্তি ২০২৬-এর আবেদনপত্র কীভাবে পূরণ করবেন- এখানে দেখে নিন

  • প্রথমেই KVS  অ্যাডমিশন পোর্টাল kvsonlineadmission.kvs.gov.in-এ যান।
  • আপনাকে হোমপেজে 'New Registration'-এ ক্লিক করতে হবে।
  • শিশু ও অভিভাবকের বিবরণ দেওয়ার পর একটি ইউনিক লগইন কোড বা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়।
  • লগ ইন করার পর আপনি নিজের পছন্দ অনুযায়ী তিনটি কেন্দ্রীয় বিদ্যালয় বেছে নিতে পারবেন।
  • প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ফর্মটি জমা দিতে হবে।
  • আপনি জমা দেওয়া চূড়ান্ত আবেদনপত্র এবং কনফার্মেশন রসিদের একটি প্রিন্টআউট নিতে পারবেন।

 কারা সংরক্ষণের সুবিধা পান
সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন ভর্তির ক্ষেত্রে , ১৫% আসন তফসিলি জাতির জন্য, ৭.৫% তফসিলি উপজাতির জন্য এবং ২৭% অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC- NCL) জন্য সংরক্ষিত থাকবে। মোট আসনের ৩% বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (CwSN) জন্য আনুভূমিকভাবে সংরক্ষিত থাকবে।

 

কেভিএস-এ কারা ভর্তি হতে পারে?
কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য একটি বয়সসীমা রয়েছে। যে শিক্ষাবর্ষে ভর্তি করা হবে, সেই শিক্ষাবর্ষের ৩১ মার্চ তারিখে শিশুর বয়স অবশ্যই ৬ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৮ বছর। ১ এপ্রিলের পরে জন্মগ্রহণকারী শিশুরাও ভর্তির যোগ্য। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা (CWSN) দুই বছরের বয়স শিথিলতা পেতে পারে।

Advertisement


শ্রেণি                         বয়সের সীমা
বালবাটিকা-১               ৩ থেকে ৪ বছর
বালবাটিকা-২               ৪ থেকে ৫ বছর
বালবাটিকা-৩               ৫ থেকে ৬ বছর
শ্রেণী-১                       ৬ থেকে ৮ বছর

কেভিএস-এ ভর্তির জন্য কোনো ফি নেই
কেভিএস-এ ভর্তির জন্য কোনো ফি নেই । অভিভাবকরা কেভিএস ভর্তি পোর্টালে গিয়ে বিনামূল্যে বালবাটিকা এবং প্রথম শ্রেণির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের সেলফ-অ্যাটেস্টেড কপি অবশ্যই আপলোড করতে হবে। ভর্তি সংক্রান্ত আরও তথ্যের জন্য অভিভাবকদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

POST A COMMENT
Advertisement