Madhyamik Exam 2023 Guidelines: মাধ্যমিক পরীক্ষা দেবেন? যা যা মাথায় রাখতেই হবে; একনজরে

পর্ষদের ঘোষণা অনুযায়ী, ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে ১১৫৩ জন প্রধান পরীক্ষক আছেন। প্রায় ৩৫ হাজার পরিদর্শক।

Advertisement
মাধ্যমিক পরীক্ষা দেবেন? যা যা মাথায় রাখতেই হবে; একনজরেমাধ্যমিক পরীক্ষা ২০২৩
হাইলাইটস
  • এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬,৯৮,৭২৪ জন
  • মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফলপ্রকাশ

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023)। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬,৯৮,৭২৪। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে যে মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result Date) হবে। করোনা অতিমারি কাটিয়ে এবার মাধ্যমিক পরীক্ষা আবারও আগের নিয়মে হচ্ছে। অর্থাৎ পড়ুয়াদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে।

এবার মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য় নানা ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সিসিটিভি লাগানো হয়েছে সব স্কুলে। পর্ষদের ঘোষণা অনুযায়ী, ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে ১১৫৩ জন প্রধান পরীক্ষক আছেন। প্রায় ৩৫ হাজার পরিদর্শক। বিশেষ কিছু পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান তিনি নিজে গিয়ে পরিদর্শন করবেন।

আরও পড়ুন: Madhyamik Exam 2023 : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর, বিশেষ ব্যবস্থা সরকারের

মাধ্যমিক পরীক্ষা নিয়ে আগেই বেশ কয়েকটি নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্র-ছাত্রীদের সবকটা নির্দেশিকা মেনে চলতে হবে। এছাড়াও কয়েকটি বিষয় পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে।

যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে:

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কালো ও নীল বলপেন, পেনসিন, রবার আগের রাতেই ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে। 
  • বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। চেষ্টা করুন অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে। তাতে শেষ মুহূর্তের কোনও ঝামেলা এড়ানো যাবে।
  • ১২ টার সময় ছাত্র-ছাত্রীদের উতত্রপত্র দেওয়া হবে। উত্তর লেখার খাতা পাওয়ার পর নাম, রোল নং এবং রেজিষ্ট্রেশন নং নির্দিষ্ট স্থানে সতর্কভাবে লিখতে হবে। 
  • প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। চেষ্টা করুন এই সময়ের মধ্যে যা যা কমন এসেছে সেগুলি দেখে নেওয়ার। কোনও অসুবিধা থাকলে পরীক্ষককে জিজ্ঞাসা করে নিন।
  • কমন আসা প্রশ্নগুলি দ্রুত এবং দক্ষতার সঙ্গে আগে লিখে ফেলার চেষ্টা করুন। তারপরে অন্যান্য প্রশ্নের দিকে এগিয়ে যান।
  • দীর্ঘ সময় ধরে একটি প্রশ্নের পিছনে পড়ে থাকলে চলবে না। তাতে সময় নষ্ট হবে। শেষের ঘণ্টায় কঠিন প্রশ্নের সমাধান করুন।
  • শেষ মিনিটে উত্তরপত্রটি ভালভবে খুঁটিয়ে দেখে নিন, সব প্রশ্নের উত্তর লেখা হয়েছে কি না চেক করে নিন।
  • পরীক্ষার দিনগুলিতে হালকা খাবার খান। রাত জেগে একদম পড়াশোনা করবেন না। ঘুম না হলে পরেরদিন সমস্যা হতে পারে।
  • পরীক্ষার আগের দিন রাতে ও পরীক্ষার দিনগুলিতে ঠিকমতো ঘুমোতে হবে। মন ও শরীর সুস্থ রাখতে হবে।
  • পরীক্ষা হলে কোনও অসৎ উপায় অবলম্বন করা যাবে না।
  •  

মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা:

  • পরীক্ষা কেন্দ্রে (Madhyamik Exam 2023) কোনও ভাঙচুর অথবা গোলমালের ঘটনা ঘটে তাহলে কড়া পদক্ষেপ নেবে পর্ষদ (West Bengal Board of Secondary Education)।
  • পরীক্ষা কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি হলে অভিযুক্ত ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
  • প্রত্যেকটি কেন্দ্র থেকে জিও ট্যাগিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের প্রথম ও শেষদিনের ছবি তুলে রাখা হবে। এক্ষেত্রে কোনও পরীক্ষার্থী যদি ইচ্ছে করে পরীক্ষাকেন্দ্রের কোনও ক্ষতি করে, তাহলে তার রেজাল্টও আটকে যেতে পারে।
  • পরীক্ষা কেন্দ্রে যে পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মী মোতায়েন থাকবেন, তাঁরা মোবাইল ব্যবহার করতে পারবেন না।

 

POST A COMMENT
Advertisement