Madhyamik Result: ভোটের রেজাল্টের ৪ দিন পরই মাধ্যমিকের ফল, অনলাইনে কখন-কোথায় দেখা যাবে মার্কশিট?

রাজ্য বিধানসভা ভোটের ফলপ্রকাশের ৪ দিন পরই মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। ৮ মে ফলপ্রকাশের দিন কখন, কীভাবে দেখা যাবে মাধ্যমিকের মার্কস? জেনে নিন বিস্তারিত...

Advertisement
ভোটের রেজাল্টের ৪ দিন পরই মাধ্যমিকের ফল, অনলাইনে কখন-কোথায় দেখা যাবে মার্কশিট?মাধ্যমিকের মার্কশিট কীভাবে দেখবেন
হাইলাইটস
  • ভোটের ফলপ্রকাশের ৪ দিন পরই মাধ্যমিকের রেজাল্ট
  • কখন, কীভাবে দেখা যাবে মাধ্যমিকের মার্কস?
  • কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে?

আগামী ৪ মে রেজাল্ট বেরোবে সব দলের প্রার্থীদের। আর ঠিক তার ৪ দিন পরই, ৮ মে রেজাল্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের। অর্থাৎ ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে বিধানসভার প্রার্থীর মতোই বুক দুরুদুরু দশমের ছাত্রছাত্রীদের। জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা, ভোটে জেতার চেয়ে তা কম কীসের! ওই দিনই ফলপ্রকাশের সঙ্গেই মার্কশিটও  পেয়ে যাবে পড়ুয়ারা। অনলাইনেই দেখা যাবে মার্কস। কিন্তু জানেন কি, কখন নিজের মাধ্যমিকের নম্বর দেখতে পারবেন পরীক্ষার্থীরা? 

প্রথমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‌্যায় সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশিত হবে মাধ্যমিকের। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকেই ফলপ্রকাশ হবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। 

অনলাইনে ফলাফল দেখবেন কীভাবে?
পরীক্ষার্থীরা ফলাফল জানতে এবং মার্কশিট ডাউনলোড করতে নীচের ওয়েবসাইটগুলি চেক করতে হবে। 
> wbresults.nic.in
> indiaresults.com
> ছাত্রছাত্রীরা সরাসরি মোবাইল অ্যাপ এবং ডিজিলকার (Digilocker) থেকেও তাদের মার্কশিটের PDF কপি সংগ্রহ করতে পারবে। 
> ইন্টারনেটের সমস্যা থাকলে SMS-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে।

কীভাবে ডাউনলোড করবেন মাধ্যমিকের স্কোরকার্ড?
অনলাইনে ফলাফল দেখতে এবং মার্কশিট ডাউনলোড করতে শিক্ষার্থীদের নিম্নলিখিত অনুসরণ করতে হবে। 
>  প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ প্রবেশ করতে হবে।
> হোমপেজে থাকা ‘Madhyamik 10th marksheet PDF’ লিঙ্কে ক্লিক করতে হবে।
> নির্দিষ্ট স্থানে নিজের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে। 
> স্ক্রিনে মাধ্যমিকের স্কোরকার্ডটি দেখা যাবে। 

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও ছিলেন। 

 

POST A COMMENT
Advertisement