মাধ্যমিকে প্রথম অভিরূপ ভদ্রশুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক ২০২৬-এর ফলাফল। এবারে পাশের হার দেখা গেল অন্য বারের চেয়ে বেশি। মোট পাশের হার রয়েছে ৮৬.৮৩ শতাংশ। এবছর প্রথম হয়েছে রায়গঞ্জের অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। যা শতাংশের বিচারে ৯৯.৭১ শতাংশ।
রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র প্রথম হওয়ার সংবাদ পেয়েই রীতিমতো উচ্ছ্বসিত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে জানায়, "পরীক্ষার ফল ভালো হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু এতটা ভালো হবে আশা করিনি।"
কোন বিষয় ভালো লাগে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিরূপ বলে, "আমি সময় ধরে কখনও পড়াশোনা করিনি। যেগুলো আগের দিন ঠিক করতাম, সেগুলি পরের দিন ধরে নিতাম।" অভিরূপ জানায়, আগামীতে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। ভবিষ্যতে JE পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
অভিরূপ জানায়, "আমার বাবা নেই। মা অনেক কষ্ট করে, সংগ্রাম করে পড়াশোনার সব সাহায্য করেছেন। আমার জন্য মা সবকিছু করেছে। পড়াশোনায় গাইড করেছে। যখন যা চেয়েছি, তা পেয়েছি।" অভিরূপ জানান, তাঁর মোট ৯ জন গৃহশিক্ষক ছিলেন। পাশাপাশি স্কুলের শিক্ষকেরাও সবসময় সাহায্য করেছে বলে জানায় অভিরূপ। তাঁদের স্কুলে প্রতি মাসে একটি করে মক টেস্টের আয়োজন করা হত, সেই মক টেস্টের ফলে সাহায্য পাওয়া গিয়েছে বলে জানায় সে। এছাড়াও, স্কুলের তরফে টেস্টের পর অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সেমিনার ও নানা স্ট্রেস রিলিফ অনুষ্ঠানের আয়োজন করা হত বলে সাংবাদিকদের জানিয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয়।
কোথায় ২ নম্বর কাটা গেল অভিরূপের?
মোট ৭০০-এর মধ্যে ৬টি বিষয়তেই ১০০-তে ১০০ পেয়েছে অভিরূপ। অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান তো বটেই, ইতিহাস, ভূগোলেও ১০০ করে নম্বর রয়েছে মাধ্যমিকের ফার্স্ট বয়ের। তাঁর মাত্র ২ নম্বর কাটা গিয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে।