Madhyamik Result 2026: মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশ হয়ে গেল। প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। ৬৯৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনজন। 

Advertisement
মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?মাধ্যমিকে প্রথম অভিরূপ ভদ্র

মাধ্যমিক ২০২৬-এর ফল প্রকাশ হয়ে গেল। প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৮। তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। তিনি সরোজিনী দেবী শিশুমন্দির হাইস্কুলের ছাত্র। ৬৯৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনজন। 

তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল, পূর্ব মেদিনীপুরে রামকৃষ্ণ শিক্ষামন্দিরের অঙ্কনকুমার জানা।

৬৯৪ নম্বর পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন পূর্ব মেদিনীপুরের ছত্রি বিবেকানন্দ বিদ্যামন্দিরের অরিজিৎ বর, বাঁকুড়া জেলা স্কুলের রোম কর্মকার, রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির সৌদীপ দাস, রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের সোহম জোয়ারদার।

মেধাতালিকায় রয়েছেন মোট ১৩১ জন পড়ুয়া। মোট ৮৪টি স্কুলের ছাত্র-ছাত্রী স্থান পেয়েছেন মেধাতালিকায়। ১৯টি জেলার ১৩১ জনই প্রথম দশ জনের মধ্যে আছে। প্রথম দশে রয়েছেন ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী। মাধ্যমিক ২০২৬-এ কলকাতায় পাশের হার  রয়েছে ৯২.৩১ শতাংশ।

পাশের হারে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। কালিম্পংয়ে পাশের হার সবচেয়ে বেশি। মেদিনীপুর থেকে ৯৪.৮২ শতাংশ, কলকাতা ৯২.৩১ শতাংশ পাশ করেছে। ৪৭ পরীক্ষার্থীর খাতা বাতিল হয়েছে। এবার মাধ্যমিকে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন এবারের পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। মূল মার্কশিটের সঙ্গে পাওয়া যাবে সব নম্বর। প্রশ্নপত্র কিউআর কোড ছিল নিরাপত্তার জন্য। মার্কশিটেও থাকবে, ঘোষণা করেন পর্ষদ সভাপতি।

এবার ৮৪ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। আজ ৮ মে বিকেল থেকেই সব স্কুলে মার্কশিট পাওয়া যাবে।

কীভাবে মাধ্যমিকের ফল দেখবেন?

ফল ঘোষণার পর পরীক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। সকাল ১০টা ১৫ মিনিট থেকে রেজাল্ট দেখার পোর্টালগুলি খুলে যাবে। রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নিজেদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর (Roll Number) এবং জন্মতারিখ (Date of Birth) দিয়ে দেখতে হবে। ওয়েবসাইটগুলি কী কী?

Advertisement

www.wbbse.wb.gov.in
www.wbbsedata.com


মোবাইলে কোন অ্যাপে রেজাল্ট দেখবেন?
মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘iResults’, ‘Madhyamik Results’, এবং ‘Edutips App’ থেকেও পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে অ্যাপগুলো স্মার্টফোনে ইনস্টল করে রাখতে পারেন।
 

POST A COMMENT
Advertisement