সিলেকশন হলে একেবারে পার্মানেন্ট পদে কাজের সুযোগ পাবেন। National Museums of Natural History recruitment 2026: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। নয়াদিল্লির ন্যাশনাল মিউজ়িয়ামস অফ ন্যাচরাল হিস্ট্রিতে একাধিক পদে নিয়োগ করা হবে। সিলেকশন হলে একেবারে পার্মানেন্ট পদে কাজের সুযোগ পাবেন। মোট চারটি শূন্যপদের জন্য আবেদনপত্রের আহ্বান করা হয়েছে। সংস্থা সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্টিস্ট, মডেলার, প্রজেকশনিস্ট এবং ইলেকট্রিশিয়ান; এই চারটি পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আর্টিস্ট পদে
আর্টিস্ট পদে আবেদন করতে হলে পেন্টিং, কমার্শিয়াল আর্ট, ফাইন আর্ট বা অ্যাপ্লায়েড আর্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মডেলার
মডেলার পদের জন্য মডেলিং বা স্কাল্পচার বিষয়ে ডিপ্লোমা আছে, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি। প্রদর্শনী বা শিক্ষামূলক উপকরণ তৈরির কাজে দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
প্রজেকশনিস্ট
প্রজেকশনিস্ট পদে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলচ্চিত্র বা তথ্যচিত্র প্রদর্শনের জন্য ব্যবহৃত প্রজেক্টর পরিচালনার দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের এ সংক্রান্ত সরকারি অনুমোদন বা সার্টিফিকেট থাকতে হবে।
ইলেকট্রিশিয়ান
ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে হলে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান ট্রেডে ডিপ্লোমা থাকা প্রয়োজন। বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত কাজে হাতে-কলমে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
স্যালারি
সিলেকশন হলে মাসে ২৫,৫০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। পদ ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারিত হবে।
কোথায় পোস্টিং?
সিকিমের গ্যাংটক এবং মধ্যপ্রদেশের ভোপালে পোস্টিং দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। আগ্রহী চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। আগামী ৯ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী পদে কাজের সুযোগ থাকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি নিঃসন্দেহে বেশ আকর্ষণীয়। বিশেষত যাঁরা শিল্পকলার সঙ্গে যুক্ত, এ বিষয়ে দক্ষ; তাঁদের জন্য এটি বেশ ভাল অপশন বলে মনে করা হচ্ছে।