NCERT Class 8 Textbook: NCERT-এর অষ্টম শ্রেণির বইয়ে সাভারকার, পার্টিশন ইস্যুতে অবস্থান বদল কংগ্রেসের

অষ্টম শ্রেণির বইতে বিরাট বদল। পার্টিশন ইস্যুতে কংগ্রেসের ভূমিকায় বদল আনা হয়েছে। পাশাপাশি যোগ করা হয়েছে সাভারকার প্রসঙ্গ।

Advertisement
NCERT-এর অষ্টম শ্রেণির বইয়ে সাভারকার, পার্টিশন ইস্যুতে অবস্থান বদল কংগ্রেসেরNCERT-এর অষ্টম শ্রেণির বইতে কী বদল?
হাইলাইটস
  • অষ্টম শ্রেণির বইতে বিরাট বদল
  • পার্টিশন ইস্যুতে কংগ্রেসের ভূমিকায় বদল আনা হয়েছে
  • পাশাপাশি যোগ করা হয়েছে সাভারকার প্রসঙ্গ

অষ্টম শ্রেণির NCERT-এর সোশ্যাল সায়েন্সের বইতে একাধিক বড় পরিবর্তন আনা হয়েছে। শুধু বিচারব্যবস্থা বা জুডিশিয়ারির অধ্যায় নয়, বদলানো হয়েছে দেশভাগে কংগ্রেসের ভূমিকার অংশও। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গে অ্যাডলফ হিটলার ও নাৎসি মতাদর্শের উল্লেখও বদলে ফেলা হয়েছে। এছাড়া বিনায়ক দামোদর সাভারকরের 'স্বরাজ'-এর দাবিও নতুন করে যুক্ত করা হয়েছে বইতে। এই পরিবর্তনগুলি এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বদলেছে বই

'Exploring Society: India and Beyond' নামে নতুন সংস্করণটি প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর। বিচারব্যবস্থা সংক্রান্ত অধ্যায়ের কিছু অংশকে আপত্তিকর বলে মন্তব্য করে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করে। সেই সঙ্গে সংস্করণটি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়। নতুন সংস্করণ প্রকাশ করতে বলে।

এরপর NCERT নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চায়। শিক্ষা মন্ত্রকের গঠিত বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে বইটি পর্যালোচনা করে। তারপরই নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে।

দেশভাগ নিয়ে কংগ্রেসের অবস্থানের বর্ণনায় পরিবর্তন
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির একটি হয়েছে স্বাধীনতা ও দেশভাগ অধ্যায়ে। আগের বইতে লেখা ছিল, মহাত্মা গান্ধী এবং কংগ্রেসের অধিকাংশ নেতা দেশভাগের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত সেটিকেই একমাত্র পথ হিসেবে মেনে নিয়েছিলেন। তবে নতুন বইতে বদলেছে ন্যারেটিভ। এই সংস্করণে বলা হয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসও দেশভাগের ব্যাপক বিরোধিতা করেছিল। যদিও দেশভাগ মেনে নেওয়াই একমাত্র উপায় ছিল কি না, তা নিয়ে এখনও ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে।

এছাড়া আগের বইয়ের সেই অংশটিও বাদ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গার জেরে কংগ্রেস নেতারা কার্যত অসহায় হয়ে পড়েছিলেন।

নেতাজির প্রসঙ্গে বাদ হিটলার
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকার অংশেও পরিবর্তন আনা হয়েছে। আগের সংস্করণে লেখা ছিল, নেতাজি অ্যাডলফ হিটলারের সমর্থন চেয়েছিলেন। নতুন বইয়ে সেই অংশ বদলে ফেলা হয়েছে। সেখানে লেখা হয়েছে, নেতাজি ব্রিটিশবিরোধী শক্তিগুলির সমর্থন চেয়েছিলেন। সেখানে এখন আর হিটলার বা নাৎসি বাহিনীর কোনও উল্লেখ নেই।

Advertisement

নবম শ্রেণিতে নেই ফরাসি ও রুশ বিপ্লব
NCERT নবম শ্রেণির সমাজবিজ্ঞান বইযতেও বড় পরিবর্তন এনেছে। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং নাৎসিবাদের উত্থান সংক্রান্ত অধ্যায়গুলি নবম শ্রেণি থেকে সরিয়ে দশম শ্রেণিতে নিয়ে যাওয়া হয়েছে।


সাভারকরের স্বরাজ দাবি যুক্ত
বিনায়ক দামোদর সাভারকরের উল্লেখও নতুনভাবে যুক্ত হয়েছে। সম্পূর্ণ স্বাধীনতার দাবির প্রসঙ্গে বইয়ে বলা হয়েছে, '১৯২৫ সালে ভি.ডি. সাভারকরও একইভাবে স্বরাজের দাবি তুলেছিলেন।' এটা আগের সংস্করণে এই তথ্য ছিল না।

বিচারব্যবস্থা অধ্যায়ে নতুন গুরুত্ব

সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বিচারব্যবস্থা সংক্রান্ত অধ্যায়ে। আগের সংস্করণে দুর্নীতি,দীর্ঘ সময় ধরে মামলা এবং বিচারকদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা ছিল। যদিও সংশোধিত বইতে সেই অংশ বাদ দিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে—

এছাড়া নতুন বইয়ের কৃতজ্ঞতা সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সংশোধিত সংস্করণ প্রকাশ করা হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement