Madhyamik Pass Job Central Government: মাধ্যমিক পাশেই কলকাতায় কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। এই নিয়োগের জন্য কোনও অনলাইন বা অফলাইন আবেদনপত্র জমা দিতে হবে না। নির্দিষ্ট দিনে সরাসরি উপস্থিত হয়ে ওয়াক ইন ইন্টারভিউ এবং পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

Advertisement
মাধ্যমিক পাশেই কলকাতায় কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগMadhyamik Pass Job Central Government: মাধ্যমিক পাশেই কলকাতায় কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

Madhyamik Pass Job Central Government: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস। কলকাতার এই কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক এবং পরবর্তীতে মেয়াদ বাড়ানো হতে পারে। এই নিয়োগের জন্য কোনও অনলাইন বা অফলাইন আবেদনপত্র জমা দিতে হবে না। নির্দিষ্ট দিনে সরাসরি উপস্থিত হয়ে ওয়াক ইন ইন্টারভিউ এবং পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

কোন কোন পদে নিয়োগ?
এই নিয়োগে সিনিয়র টেকনিশিয়ান কার্পেন্ট্রি, টেকনিশিয়ান কার্পেন্টার এবং টেকনিশিয়ান ফিটার পদে কর্মী নেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই অথবা সমমানের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

কারা আবেদন করতে পারবেন?
সিনিয়র টেকনিশিয়ান পদের জন্য কেন্দ্র বা রাজ্য সরকার, পাবলিক সেক্টর সংস্থা অথবা স্বশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত টেকনিশিয়ানরা আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান কার্পেন্টার এবং টেকনিশিয়ান ফিটার পদের ক্ষেত্রে দুই বছরের আইটিআই কোর্স সম্পূর্ণ করলে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর এক বছরের আইটিআই কোর্স হলে ন্যূনতম দুই বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা আবশ্যিক।

বয়সসীমা
বয়সের ক্ষেত্রেও আলাদা নিয়ম রয়েছে। সিনিয়র টেকনিশিয়ান পদের জন্য ৩০ জুন ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৬৫ বছর। টেকনিশিয়ান কার্পেন্টার এবং টেকনিশিয়ান ফিটার পদের জন্য ১০ জুলাই ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

মোটা বেতন
নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় মাসিক বেতন দেওয়া হবে। সিনিয়র টেকনিশিয়ান পদে প্রতি মাসে নির্দিষ্ট ৪৫ হাজার টাকা এবং টেকনিশিয়ান পদে প্রতি মাসে ২৬ হাজার টাকা বেতন মিলবে।

আবেদন পদ্ধতি
এই নিয়োগে আগে থেকে কোনও আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত দিনে সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সঙ্গে হাতে লেখা আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট, কাজের অভিজ্ঞতার শংসাপত্র, অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পিপিওর কপি এবং আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ডের মতো বৈধ পরিচয়পত্রের মূল ও স্ব স্বাক্ষরিত ফটোকপি নিয়ে যেতে হবে।

Advertisement

কীভাবে পরীক্ষা
সিনিয়র টেকনিশিয়ান পদের জন্য শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। টেকনিশিয়ান পদে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের একই দিনে ট্রেড টেস্ট দিতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস, ৩৩ ব্লক জিএন, সেক্টর ৫, সল্টলেক সিটি, কলকাতা ৭০০০৯১ ঠিকানায়। সিনিয়র টেকনিশিয়ান পদের ইন্টারভিউ ৩০ জুন ২০২৬ সকাল ১০টায় শুরু হবে। রেজিস্ট্রেশন চলবে সকাল ১১টা পর্যন্ত। টেকনিশিয়ান কার্পেন্টার এবং টেকনিশিয়ান ফিটার পদের লিখিত পরীক্ষা ১০ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে। রিপোর্টিং এবং রেজিস্ট্রেশন সকাল ১০টায় শুরু হবে এবং লিখিত পরীক্ষা শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে।

 

POST A COMMENT
Advertisement