নিট-এর ফল প্রকাশিত হয়েছেNEET Results 2021 Declared: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (NEET)-এর ফল প্রকাশিত হয়েছে। প্রার্থীরা সরকারি ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখে নিতে পারেন। এখানে সফল হওয়ার পরে দেশের টপ মেডিকেল কলেজে এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তি হতে পারবেন।
প্রার্থীরা যত নম্বর পাবেন, তার ওপর ভিত্তি করে এনপিএ অল ইন্ডিয়া কোটার ১৫ শতাংশ সিটের একটা মেরিট লিস্ট তৈরি করবে। এর পাশাপাশি এনটিএ রাজ্য কোটার বাকি ৮৫ শতাংশ সিটের কাউন্সেলিং করবে। আর সব রাজ্যের যোগ্য প্রার্থীদের লিস্ট বিভাগ অনুসারে প্রকাশ করা হতে পারে। আর তার ভিত্তিতে রাজ্য নিজেদের মেরিট লিস্ট বানাবে।
গত বছরের তুলনায় এ বছরের নিট (NEET)-এর রেজাল্ট একটু দেরি করে বেরিয়েছে। গত বছর নিট (NEET)-এর রেজাল্ট বেরিয়েছিল ১৮ অক্টোবর। প্রার্থীদের এই পরীক্ষা পাস করার জন্য নূন্যতম ২০২১-এর কাট অফ পার্সেন্টাইল আর স্কোর পেতে হবে।
গত বছর নিট (NEET)-এর কাট অফ জেনারেল ক্যাটাগরিতে ছিল ৭২০-১৪৭। যা পঞ্চাশ পার্সেন্টালের কাছাকাছি। আর এসসি, এসটি, ওবিসিদের জন্য নিটের কাট অফ ছিল ১৪৬-১১৩। যা ৪০ পার্সেন্টাইলের সমান।
রেজাল্টে কোনও ভুল থাকলে প্রার্থীরা সে ব্যাপারে অভিযোগ জানাতে পারেন। nta@neet.ac.in- এই ইমেলে অভিযোগ জানানো যেতে পারে।
কিভাবে দেখবেন নিজের রেজাল্ট-
চেক করার ডিরেক্ট লিঙ্ক। এখানে ক্লিক করুন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) নিয়েছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (NEET)। এর ফল খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। করোনা সংক্রমণের মধ্যে সব রকম সতর্কতা নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। ১২ সেপ্টেম্বর পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন রেজাল্ট বের হয়। সেই প্রতীক্ষার অবসান হয়েছে
নিট ইউজি
নিট ইউজি রেজাল্টের ওপর ভিত্তি করে দেশে মেডিকেল কলেজে আন্ডারগ্র্য়াজুয়েটের বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যায়।